লামা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ ও জুলাই আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২৫, ৫:৪১ অপরাহ্ন /
লামা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ ও জুলাই আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত
প্রিন্ট করুন

জাহিদ হাসান,লামা।।

তরুণদের অংশগ্রহণে একটি উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন এবং জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে লামা তথ্য অফিসের উদ্যোগে একটি নারী সমাবেশ ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে আলীকদমের চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের হলরুমে এই আয়োজনে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে চট্টগ্রাম বিভাগের ভূমিকা নিয়ে নির্মিত “বীর চট্টলা” নামের একটি ডকুমেন্টারিও দেখানো হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন। সভাপতিত্ব করেন লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক।প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা তরুণদের শক্তি, ঐক্য ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক, গুজব, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, ইভটিজিং, এবং বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে সচেতনতা বাড়াতে গুরুত্বারোপ করেন। তাঁরা নৈতিকতা ও মূল্যবোধের বিকাশের ওপরও জোর দেন।সভাপতির বক্তব্যে সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক সরকারের বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম নিয়ে কথা বলেন। তিনি সর্বজনীন পেনশন স্কিম, টাইফয়েড ভ্যাকসিন, জন্ম নিবন্ধন, এবং বৈষম্যহীন সমাজ গঠনে সরকারের নানা পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এছাড়া, গুজব, অপপ্রচার, অপরাজনীতি, এবং সাম্প্রদায়িকতা মোকাবিলায় করণীয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার, তথ্য অধিকার, ও সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন।
নারী সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ। এ ছাড়া চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রইচ উদ্দিনসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।