
লামার আলো ডেস্ক:-
‘শুভ কাজে সবার পাশে’ শীর্ষক বসুন্ধরা শুভ সংঘ লামা উপজেলা কমিটি ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় লামা পৌরসভা তমথমাং রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শুভ সংঘের সভাপতি মোঃ শহিদুল ইসলাম।
‘অনলাইন জুয়ার ক্ষতি এবং আজকের যুব সমাজ’ বিষয়ক সচেতনতামূলক সভায় বক্তব্য দেন, শুভ সংঘের প্রধান উপদেষ্টা মাতামুহুরি কলেজের প্রফেসর মুহাম্ম হোসেন, উপদেষ্টা মানবাধিকার কর্মি এম রুহুল আমিন, কালের কন্ঠ লামা-আলীকদম প্রতিনিধি মোঃ তানফিজুর রহমান, লামা প্রেসক্লাব সেক্রেটারী মুহাম্মদ কামরুজ্জামান, সাবেক কাউন্সিলর নারী নেত্রী জোসনা বেগম, নারী নেত্রী মাজেদা বেগম।
আলোচকরা বলেন,স মাজ পরিমন্ডলে অশুভ ছায়া সরিয়ে তরুণ তরুণীরা শুভ কাজে সবার পাশে দাঁড়াবে। গঠিত কমিটির সদস্যরা পড়ালেখার পাশাপাশি তারুণ্য দীপ্ত সময় কাজে লাগিয়ে সমাজ মানষে বিদ্যমান অসঙ্গতিগুলো দুর করতে সহায়ক ভূমিকা রাখবে।
এমদাদুল হক মিলন এর সঞ্চালনায় সভায স্বাগতিক বক্তব্য দেন, মোঃ ইকবাল হোসেন। পরিচিতি পর্ব ও আলোচনা সভা শেষে মধ্যহ্ন্য ভোজে অংশ নেন সবাই।
এর আগে ২২ ডিসেম্বর ১ বছরের জন্য বসুন্ধরা শুভসংঘ বান্দরবান জেলার লামা উপজেলা শাখা কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির উপদেষ্টাগন হচ্ছেন যথাক্রমে, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ হোসেন, উপদেষ্টা মানবাধিকার কর্মি এম. রুহুল আমিন লামা প্রেসক্লাব সেক্রেটারী মুহাম্মদ কামরুজ্জামান, কালের কন্ঠ প্রতিনিধি মোঃ তানফিজুর রহমান, সাবেক কাউন্সিলর জোসনা বেগম, নারী নেত্রি মাজেদা বেগম ও মোঃ মনিরুল ইসলাম তুহিন।
পরিচালনা পর্ষদ সভাপতি- মোঃ শহিদুল ইসলাম, সহ সভাপতি- মোঃ ইরান, সহ সভাপতি-
মোঃ তুহিন, সহ সভাপতি- হামিদা ইসলাম, সহ সভাপতি- মোজাফফর আহমেদ, সহ সভাপতি- আশরাফুল ইসলাম হৃদয়, সহ সভাপতি- মোঃ তারিফুল ইসলাম তারিফ, সহ সভাপতি- ইয়াছিন মামুন, সাধারণ সম্পাদক-মোঃ ইকবাল হোসেন
যুগগ্ম সাধারণ সম্পাদক- ইমদাদুল হক মিলন,
যুগ্ম সাধারণ সম্পাদক- হাবিব আদনান,
যুগ্ম সাধারণ সম্পাদক- সাদিয়া জান্নাত সুইটি
সাংগঠনিক সম্পাদক- মোঃ ইলিয়াছ উদ্দিন,
সহ সাংগঠনিক সম্পাদক- মোঃ শহিদুল ইসলাম রতন, অর্থ সম্পাদক- মোঃ আমিনুল হক আল আমিন, দপ্তর সম্পাদক- শাহরুখ ইন্তেজান মঈন
নারী বিষয়ক সম্পাদক- শারমিন আক্তার,
ইভেন্ট সম্পাদক- উসাই ওয়াং মার্মা, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক- মোঃ আবিদুল হক আহাদ, প্রচার সম্পাদক-মোঃ আলাউদ্দিন
সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক- মাহিমা আক্তার, স্বাস্থ্য ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক- শাহানাজ পারভীন লিজা,
ক্রীড়া সম্পাদক- মোঃ সোহেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- সানজিদা আক্তার শান্তা,
নারী ও শিশু বিষয়ক সম্পাদক- খালেদা জান্নাত শান্তা, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক-
শিরুপা বেগম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক-
আফরিনা জান্নাত, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক- মোঃ আক্তার হোসেন।
কার্যকরী সদস্য- মোঃ ইমরুল কায়েস রবিন,
মোঃ রায়হান, রাশেদা ও মং এ চিং মার্মা।
আপনার মতামত লিখুন :