লামায় জেএসএস (সন্তুু) গ্রুপের অগ্নিসংযোগ চাঁদা আদায়, এলাকায় আতঙ্ক


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৪, ৫:০৯ অপরাহ্ন /
লামায় জেএসএস (সন্তুু) গ্রুপের অগ্নিসংযোগ চাঁদা আদায়, এলাকায় আতঙ্ক
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-লামায় জেএসএস (সন্তুু) গ্রুপ রাস্তায় গাড়ি আটকিয়ে চাঁদা আদায় ও লামা রাবার ইন্ডাস্ট্রির বাগান বাড়ি পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার সরই ইউনিয়ন ৩ নং ওয়ার্ড মেরাইত্যা নামক স্থানে বিভিন্ন ধরণের বাহন থেকে প্রকাশ্যে চাঁদা আদায় করছে জেএসএস সশস্ত্র দল। এর আগে সকাল ৭টায় লামা রাবার ইন্ডাস্ট্রি লিঃ এর একটি স্ট্যাফ কোয়াটার জ্বালিয়ে দেয় ও শ্রমিকদের মারধর করে। বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে সেখানে ১১ থেকে ১৫ জনের একটি সশস্ত্র গ্রুপ অবস্থান নেয় বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানায় । তারা সবাই জেএসএস (সন্তু) সশস্ত্র গ্রুপের সদস্য দাবি করেন। এই ঘটনায় সেখানকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। লামা উপজেলায় এই প্রথম জেএসএস সশস্ত্র গ্রুপ নিজেদেরকে প্রকাশ করলেন। বিগত চার দশক আগে লামা উপজেলায় বিভিন্ন এলাকায় তারা চোরাগুপ্তা হামলা করে বহু লোককে হত্যা করেছিল। ১৯৮৫ সালের পর থেকে আলীকদম জোনের তৎপরতায় তাদের সশস্ত্র অত্যাচার বন্ধ হয়। দুর্গম এলাকায় গাছ বাঁশ ব্যবসায়ীদের থেকে অস্ত্রের মুখে চাঁদাবাজি, অপহরণ অগ্নিসংযোগ করলেও এমনভাবে দিবালোকে আসেনি সন্ত্রাসীরা। বিগত সাড়ে চার দশক ধরে পাহাড়ে তিন জেলার বিভিন্ন উপজেলায় দ্বিধাবিভক্ত অন্যান্য সশস্ত্র গ্রুপের অবস্থান প্রকাশ্যে থাকলেও লামা উপজেলায় এমনটা ছিলোনা। সাম্প্রতিক ক্রমবর্ধমান প্রেক্ষাপটে লামা উপজেলায় তারা সশস্ত্র চাঁদাবাজি ও অগ্নিসংযোগের দুঃসাহস দেখানোর বিষয়টি গভীর পর্যবেক্ষনের দাবি রাখে মনে করেন সচেতন মহল। সরই ইউনিয়নের মেরাইত্যা এলাকা দিয়ে দুর্গম লুলাইন মৌজা, লুলাইন বাজারের ব্যবসায়ী ও শত শত পাহাড়ি বাঙালির যাতায়ত হয়। ওই পথে নয় শুধু, গোটা সরই ক্যায়াজুপাড়া বাজার, আজিজনগরের অংশ, গজালিয়া ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন উদ্যােক্তা, প্রতিষ্ঠান, বাঙালি গ্রামগুলো নিরাপত্তার সংশয় প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা এবং উদ্যােক্তারা। এই ব্যাপারে মুঠো ফোনে সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিছ কোম্পানির কাছে জানতে চাইলে, তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইতিপূর্বে সশস্ত্র গ্রুপ লোকালয়ের এত কাছে এসে তান্ডব চালানোর ঘটনা ঘটে নাই। সশস্ত্র সন্ত্রাসীরা সকাল ৮টার দিকে লামা রাবার ইন্ডাস্ট্রির একটি বাগান বাড়ি আগুনে পুড়িয়ে দেয়। বর্তমানে লুলাইন বাজারের আশে পাশে অবস্থান নেয় বলে চেয়ারম্যান ইদ্রিছ জানিয়েছে। লামা রাবার ইন্ডাস্ট্রির এক কর্মকর্তা জানায়, ১৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী সকাল ৭ টায় তাদের বাগানে স্ট্যাফ কোয়াটারের শ্রমিকদেরকে বেদম মারধর করে। পরে কোয়াটারে আগুন লাগিয়ে দেয়। সন্ত্রাসীরা এসময় বাগানের সমস্ত লেভারকে বাগান ছেড়ে চলে যেতে বলে, অন্যথায় মেরে ফেলার হুমকি দেয়। সে আরো জানায়, উপজাতি সশস্ত্র গ্রুপ ভারি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় স্টাফ নাছির, সমর রনজিত এবং সুপার ভাইজার জসিমকে মারধর করে আগুন জ্বালিয়ে দেয়। এই ব্যাপারে নেটওয়ার্ক বিড়ম্বনায় লামা থানার অফিসার ইনচার্জের বক্তব্য নেয়া যায়নি। লামা উপজেলা এক্সিউটিভ ম্যাজিস্টেট রুপায়ন দেব জানান, বিষটি শুনেছি এবং এ ঘটনায় নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন।