লামায় ইটভাটায় অবৈধ কার্যক্রম রোধে চলমান অভিযানে ১১ ফিল্ডে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৪, ৯:৪৬ অপরাহ্ন /
লামায় ইটভাটায় অবৈধ কার্যক্রম রোধে চলমান অভিযানে ১১ ফিল্ডে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:_
লামায় ইটভাটায় অবৈধ কার্যক্রম রোধে চলমান অভিযানে ১৬ জানুয়ারি মঙ্গলবার ফাইতং ইউনিয়নে ১১ ফিল্ডে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা ও উপজেলা প্রশাসন। এর মধ্যে লামা উপজেলা নির্বাহী অফিসার শান্তুনু কুমার দাশ এর নেতৃত্বে ফাইতং ইউনিয়নের ৫ টি
ইটভাটায় চার লাখ চল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করেন। অপরদিকে বান্দরবান জেলা প্রশাসনের আরো দু’জন এক্সিকিউটিভ মেজিস্ট্রেট এর পৃথক অভিযানে একই দিন আরো ৬টি ইটভাটায় ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানাগেছে। প্রসঙ্গত: মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ১২০৪/২০২২ এর গত ২৫/০১/২০২২ খ্রি তারিখের আদেশে বান্দরবান জেলায় ইটভাটা অবৈধ ঘোষণা করে কার্ক্রম বন্ধ করে দেন জেলাপ্রশাসন। এই নির্দেশনার পর লাগাতার অভিযান করে চলছে প্রশাসন। এর অংশ হিসেবে
লামায় ইটভাটায় অবৈধ কার্যক্রম রোধে ১৬ জানুয়ারি মঙ্গলবার ফাইতং ইউনিয়নে ১১ ফিল্ডে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা ও উপজেলা প্রশাসন। খোঁজ নিয়ে জানাযায়, বান্দরবান জেলা প্রশাসন ও লামা উপজেলা প্রশাসন লামায় বিভিন্ন ব্রিক ফিল্ডে অভিযান অব্যাহত রেখেছেন।
জানাযায়, ধারাবাহিক এই অভিযানে ইটভাটা কার্যক্রম চরমভাবে বাঁধাগ্রস্ত হচ্ছে। এছাড়া জেল জরিমানাসহ কাঁচা ইট নষ্ট করে দেয়ায় আর্থিক লোকসানে পড়ে, ইট উৎপাদন বন্ধ করে দিতে পারে ব্রিক ফিল্ড মালিকরা। এর ফলে পাহাড়ি জেলায় সরকারি অবকাঠামো উন্নয়নসহ সর্ব সাধারনের বাড়ি ঘর, ক্ষুদ্র ইন্ডাস্ট্রি নির্মাণ ব্যহত হওয়ার আশঙ্কা করছেন অনেকে।
লামা উপজেলা নির্বাহী অফিসার শান্তুনু কুমার দাশ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন ২০১৩(সংশোধিত ২০১৯ অনুবলে অভিযান পরিচালনা করে ৫টি ইটভাটা মালিকের চার লাখ চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জানান, একই দিন জেলা প্রমাসনের নেতৃত্বে আরো ৬ টি ইটভাটায়ও জরিমানা করা হয়। তিনি আরো জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় এধরনের অভিযান অভ্যাহত রয়েছে এবং অবৈধ ভাটাগুলোতে অভিযান চলবে।