বান্দরবানের থানচিতে ইটভাটায় অভিযানে ৩ লক্ষ টাকা জরিমানা


admin প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন /
বান্দরবানের থানচিতে ইটভাটায় অভিযানে ৩ লক্ষ টাকা জরিমানা
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-

বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ,ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযানে থানচি উপজেলায় এসবিএম ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা এবং ৫৫০ ঘনফুট কাঠ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।২৩ জানুয়ারি দুপুরে উপজেলায় উষামং হেডম্যান পাড়া এলাকায় এসবিএম নামক ইটভাটার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ১০ লক্ষাধিক প্রস্তুত কাঁচা ইট, ১ লক্ষাধিক পোরা ইট পানি মেরে নস্ট করে দেয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী, পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান টগর উপস্থিত ছিলেন।

 

পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী বলেন, মহামন্য হাইকোর্টের আদেশ ও জেলা প্রশাসনের নির্দেশনায় পরিবেশ রক্ষায় সকল অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত আছে।