বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল লামা উপজেলা ও পৌর কমিটি ঘোষণা


admin প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন /
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল লামা উপজেলা ও পৌর কমিটি ঘোষণা
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল লামা উপজেলার ৫১ সদস্য বিশিষ্ট ও পৌর ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।সোমবার (১৭মার্চ ) জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বান্দরবান জেলা কমিটির সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন এর স্বাক্ষরিত একপত্রে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়,(১৭মার্চ )জাতীয়তাবাদী মৎস্যজীবী দল লামা উপজেলা কমিটিতে মোঃ ফখরুল জামানকে সভাপতি, সাধারণ সম্পাদক ,মোঃ ছুরুত আলম ও সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দীন এবং পৌর কমিটিতে মোঃ শহিদুল ইসলাম (সাহেদ)সভাপতি, মোঃ সাহাদ উদ্দীন (জুয়েল) সাধারণ সম্পাদক ও আব্দুল হামিদ সাংগঠনিক সম্পাদক। বান্দরবান জেলা দলীয় কার্যালয়ে কমিটির অনুমোদনের চিঠি মৎস্যজীবী দলীয় নেতৃবৃন্দের হাতে হস্তান্তর করা হয়।