
লামার আলো ডেস্ক:
২৮ এপ্রিল শুক্রুবার সারা দেশের ন্যয় লিগ্যাল এইড বিশেষ কমিটি লামা চৌকি আদালত এর আয়োজনে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ পালিত হবে। এই উপলক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি জাতীয় আইনগত সহায়তা সংস্থা সারা দেশে জেলা, উপজেলা, সকল আদালত, চৌকি আদালতে দিবসটির তাৎপর্য তুলে ধরে নানা অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। সূত্রে জানাযায়, লামা উপজেলা চৌকি আদালতও বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যােগ নিয়েছেন। এর মধ্যে দিবসটির তাৎপর্য তুলে ধরে ২৮ এপ্রিল সকাল ১০টায় “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই স্লোগানকে প্রতিপাদ্য করে, লামা উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হব। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, লামা চৌকি আদালত বিশেষ কমিটির চেয়ারম্যান শাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদ। সেদিন অন্যান্য কর্মসূচির মধ্যে আরো রয়েছে; সকাল ৯-৩০ মিনিটে লামা আদালত প্রাঙ্গণ থেকে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন, একই সময় থেকে শোভাযাত্রা শুরু হবে।”দেশের দরিদ্র জনগোষ্ঠী, শ্রমিক, সহিংসতার শিকার নারী-শিশু এবং পাচারের শিকার মানুষের জন্য আইনি সেবা নিশ্চিত করতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জাতীয় আইনগত সহায়তা আইন-২০০০ প্রণয়নের মধ্য দিয়ে সরকারি খরচায় আইনগত সহায়তা কার্যক্রম শুরু করে। পরে এই আইনের অধীনে বিভিন্ন বিধি প্রণীত হয়। বিধিতে কোন কোন ব্যক্তি আইনি সহায়তা পাবেন তা নির্ধারণ করা হয়।দেশের সবক’টি জেলা আদালত, শ্রম আদালত, চৌকি আদালত এবং সুপ্রিমকোর্টে লিগ্যাল এইড সার্ভিস চালু রয়েছে। জেলা লিগ্যাল এইড অফিসগুলোকে এখন শুধু আইনি সহায়তা প্রদানের কেন্দ্র হিসেবেই সীমাবদ্ধ রাখা হয়নি, মামলা জট কমানোর লক্ষ্যে এ অফিসগুলোকে ‘এডিআর কর্ণার’ বা বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল’ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। পক্ষসমূহের সম্মতির ভিত্তিতে লিগ্যাল এইড অফিসে বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তি করা হয়ে থাকে।জাতীয় আইনগত সহায়তা দিবসটির প্রথম অনুষ্ঠানে ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিগ্যাল এইড কল সেন্টার ‘জাতীয় হেল্পলাইন’-এর উদ্বোধন করেন। এ হেল্পলাইনে ১৬৪৩০ নম্বরে ফোন করে যেকোন ব্যক্তি জাতীয় আইনগত সহায়তা প্রদানকারী সংস্থার মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পাচ্ছেন।”
আপনার মতামত লিখুন :