
জাহিদ হাসান।।
বান্দরবানের লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়ন হারগাজা ২নং ওয়ার্ডে দেশীয় অস্ত্রসহ ডাকাত সন্দেহে দু’জন কে আটক করেছে স্থানীয়রা। ১৫ মার্চ দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে থানার পুলিশ পৌঁছেছেন। জানাযায় এক দল ডাকাত এলাকায় ঘুরাঘুরি করছিল।এলাকাবাসীর সন্দেহ হলে ডাকাতদের ধাওয়া করে। এ সময় পালিয়ে যাওয়ার সময় একটি দেশীয় বন্দুকসহ ২ ডাকাতকে আটক করেছে স্হানীয় জনগণ। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে পুলিশ টিম পৌঁছেন বলে জানাগেছে। বিষয়টি লামা থানার ওসি নিশ্চিত করেন। আইনি পক্রিয়া চলছে। ধৃতরা আসলে কি ডাকাত, নাকি ভূমি দুস্যুতায় অস্ত্রের মহড়া দানকারী; এমন কথাও শুনা গেছে।
আপনার মতামত লিখুন :