
লামার আলো ডেস্ক:- বান্দরবানের লামা উপজেলায় নিজেকে কখনো মানবাধিকার কর্মী আবার কখনো রিপোর্টার পরিচয়দানকারী মো. আব্দুল্লাহ ইসলাম (সুমন) (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৫(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে আব্দুল্লাহ ইসলাম সুমন লামা থানা পুলিশের হেফাজতে রয়েছেন।পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ জুন) বিকাল ৪টার দিকে লামা থানা এলাকায় ঘোরাঘুরি করার সময় লামা থানার এসআই মো. আলমগীর হোসেন তাকে গ্রেফতার করেন।লামা থানা সূত্রে আরও জানা যায়, গত ১৪ মে ২০২৫ তারিখে আব্দুল্লাহ ইসলাম সুমনের বিরুদ্ধে লামা থানায় মামলা নং-১০ দায়ের করা হয়। মামলার এজাহার অনুযায়ী, আব্দুল্লাহ ইসলাম সুমন, পিতা- মৃত আব্দুল লতিফ, মাতা- রওশন আরা, সাং- চেয়ারম্যান পাড়া, ০৪ নং ওয়ার্ড, লামা পৌরসভার বাসিন্দা।আব্দুল্লাহ ইসলাম সুমনের অতীত কার্যকলাপ নিয়েও গুরুতর অভিযোগ রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের ৩০ নভেম্বর (শুক্রবার) রাত ৭টায় ইভটিজিংয়ের অপরাধে মো. আব্দুল্লাহ ইসলাম (সুমন) নামের এই বখাটেকে ৪ মাসের কারাদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। লামা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি এ কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন।তবে, স্থানীয়দের মধ্যে এই ঘটনা নিয়ে বেশ আলোচনা চলছে। আব্দুল্লাহ ইসলাম সুমনের ‘মানবাধিকার কর্মী’ ও ‘রিপোর্টার’ পরিচয়ের আড়ালে তার কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠেছে।এলাকাবাসী জানতে আগ্রহী, পুলিশের তদন্তে এ বিষয়ে নতুন কোনো তথ্য বেরিয়ে আসে কিনা।
আপনার মতামত লিখুন :