
বান্দরবান ৬৯ পদাতিক বিগ্রেড এর অধিনস্থ আলীকদম সেনা জোন (৩১ বীর) কতৃক জোনের আওতাধীন দু:স্থ জনগোষ্ঠী ও বিভিন্ন ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক সহযোগিতার অংশ হিসেবে এ সব অনুদান বিতরণ করেন।
১৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় জোন কমান্ডার (২৩ বীর অধিনায়ক) লে: কর্ণেল মো: সাব্বির হাসান পিএসসি জোন ক্যান্টিন সাক্ষাত চত্বরে অনুদান বিতরণকালে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, সম্প্রীতির ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে এই কর্মসূচি চলমান রয়েছে। তিনি বলেন,
প্রতিষ্ঠালগ্ন থেকে বিগত অর্ধ শত বছর ধরে আলীকদম জোন এই অঞ্চলে সন্ত্রাস দমন, মানুষের নিরাপত্তাসহ জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক উন্নয়ন নিরলস কাজ করে যাচ্ছে।
এ সময় লামা-আলীকদমের বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রাসায়, এতিমখানা, শিক্ষক শিক্ষার্থী গরিব দুঃস্থ পরিবারসহ উপজাতি মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরুং কমপ্লেক্স ছাত্র-ছাত্রীদের পক্ষে সংশ্লিষ্ট শিক্ষক, ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্রায় আড়াই লাখ টাকার অনুদান গ্রহন করেন। আলীকদম জোন কর্তৃক প্রতিমাসেই এই সকল প্রতিষ্ঠানকে এই ধরনের অনুদান প্রদান করে থাকেন। তাছাড়া দুঃস্থদের মাঝে এাণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন ও শিক্ষা সামগ্রী এবং অসহায় মানুষয়ের চিকিৎসা জন্য তাৎক্ষণিক অনুদান প্রদান করেন জোন। চলতি শীত মৌসুমে জোনের আওতাধীন ক্যাম্পসমূহ দুর্গম পাহাড়ি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শীত বস্ত্র বিতরণ করেছেন। ভবিষ্যতেএ এ ধারা অব্যাহত থাকবে।সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ দুঃস্থদের চিকিৎস্বার্থে মেডিকেল ক্যাম্পিং এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ওষুধ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে ।
আপনার মতামত লিখুন :