
ফারুক হোসাইন, লালমনিরহাট জেলা প্রতিনিধি।
লালমনিহাটের কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাবিবুর রহমানের নেতৃত্বে ২০০ বোতল ফেন্সিডিল এবং এসকাপ সিরাপ সহ জালাল উদ্দিন( ৫০)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ।
৩১ শে মে দিবাগত গভীর রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি (বাগানবাড়ি) এলাকা থেকে মাদকসহ জালাল উদ্দিনকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী জালাল উদ্দিন খামারভাতি (বাগানবাড়ী) এলাকার স্থানীয় বাসিন্দা আথর আলীর ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামার ভাতি (বাগানবাড়ি) এলাকায় কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক( ওসি তদন্ত) হাবিবুর রহমানের নেতৃত্বে এস আই মাহফুজার রহমান সঙ্গীয় অফিসার ফোর্স সহ মাদক ব্যবসায়ী জালাল উদ্দিন কে তার নিজ বসতবাড়ি থেকে ফেন্সিডিল সহ আটক করেন।
এ সময় ওই মাদক ব্যবসায়ীর শয়ন ঘরের চৌকির বাক্সের ভেতর হইতে ১৫০ বোতল ফেন্সিডিল ও ৫০ বোতর এসকাপ সিরাপ সহ উদ্ধার করেন কালিগঞ্জ থানা পুলিশ।
এ বিষয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমি নিজেই আমার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জালাল উদ্দিন কে মাদক সহ আটক করি। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। কালিগঞ্জ থানায় মাদক ব্যবসা ও সেবন নির্মূল করার লক্ষ্যে, কালিগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :