লামায় জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ১০৩ তম জম্মবার্ষিকী পালিত


admin প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৩, ১২:৫২ অপরাহ্ন /
লামায় জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ১০৩ তম জম্মবার্ষিকী পালিত
প্রিন্ট করুন

লামায় জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ১০৩ তম জম্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রুবার দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী পালন করেছেন। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে দিবসের কার্ক্রম সূচিত হয়। সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে অলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে আলোচনা সভায় জাতির জনকের জীবনালোকপাত করা হয়।বেলা ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শিশুদের নিয়ে ইসলামি সংস্কৃতি, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লামা উপজেলা নির্বাহী অফিসার। এসময় জাতীর জনক বঙ্গবন্ধুর জীবনালোকপাত, শিশু কিশোরদের মাঝে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দোয়া মোনাজাত হয়।ইসলামিক ফাউন্ডেশন লামা উপজেলার সমন্বয়ক রুহুল করিম-এর সভাপতিত্বে লামা প্রেসক্লাবস্থ অফিস হলে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন, মাওলানা আজিজুল হক। বক্তত্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান। বঙ্গবন্ধুর জীবনালোকপাত করে বক্তারা বলেন, স্বাধীনতাত্তোর দেশে ইসলামের প্রসারতায় জাতির জনকের ঐতিহাসিক অবদান ছিলো। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী উন্নয়নে ইসলামি প্রতিষ্ঠানগুলোর ব্যপক উন্নতি হয়েছে। নীতি-নৈতিকতায় শিশু ও সমাজকে উজ্জীবিত করার উপর উলামায়ে সমাজের প্রচারণার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, সমাজে উলামায়ে সমাজের লোকদের কথা মানুষ প্রভাবিত হয়। সূতরাং ইসলামের শান্তি বার্তা-মহানবী (দ:) জীবনাদর্শ ব্যপক প্রচারের মাধ্যমে জঙ্গীবাদমুক্ত নিরাপদ অবয়ব গড়তে উলামায়ে কেরামদের গুরুত্ব অপরিসিম। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়া শিশুদের হাতে পুরস্কার তুলে দিয়ে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা ও শিশুদের ভবিষ্যত যোগ্য নাগরীক হয়ে উঠার প্রত্যাশায় দোয়া-মোনাজাত হয়। এছাড়া বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনগুলো ও যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে দিবসটি পালন করেছেন।