লামায় মায়া হরিণ উদ্ধার


admin প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৯:২৫ অপরাহ্ন /
লামায় মায়া হরিণ উদ্ধার
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-

লামায় বন কর্মিরা একটি মায়া হরিণ উদ্ধার করে
ডুলহাজারা সাফারি পার্কে স্থানান্তর করেছেন। হরিণটি কোনো শিকারীর কবল থেকে রক্ষা পেয়ে ছুটাছুটি করতে থাকার খবর পেয়ে বন কর্মিরা তা উদ্ধার করেন।জানানযায়, বুধবার(৬ মে) বিকেল ৫টার দিকে লামা ডিভিশনের বন কর্মিরা অভিযান করে পৌরসভার ৭ নং ওয়ার্ড মধুঝিরি এলাকার একটি পাহাড় থেকে ১০ কেজি ওজনের হরিণটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে কোনো নির্দয় শিকারী হরিণটি ধরে আটকিয়ে রেখেছিলো। বন বিভাগের কাছে খবর পৌঁছে যাওয়ার পর হরিণটিকে পা বেঁধে জঙ্গলের একটি পরিত্যাক্ত ঘরে রেখে যায়। একপর্যায়ে হরিণ ছাড়া পেয়ে বনের দিকে ছুটতে থাকে। ততক্ষণে বন কর্মিরা সেখানে গিয়ে ছোট জাতের মায়া হরিণীটি উদ্ধার করে। পরে ডুলহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে বলে সূত্রে জানাগেছে।