নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে ইয়াবা ও মটরসাইকেলসহ আটক


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২৩, ৬:৪১ পূর্বাহ্ন /
নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে ইয়াবা ও মটরসাইকেলসহ আটক
প্রিন্ট করুন

নাইক্ষ‍্যংছড়ি, প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির আওতাধীন ও লামা উপজেলার তীরেরডিব্বা ক্যাম্প বিজিবির অভিযানে গোলাম কাদেরের রাবার বাগান নামক এলাকা হতে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে এ অভিযান চালিয়ে ৯৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল সহ এক মাদক কারবারিকে আটক করেছে।
তার নাম মোঃ হানিফ (৩২) সে লামা উপজেলার বনপুর এলাকার মৃত আঃ খালেকের ছেলে বলে জানা গেছে। বিজিবি সূত্রে জানান আটক মাদক কারবারির বিরুদ্ধে লামা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবি জোন কমান্ডার লেঃ কর্ণেল রেজাউল করিম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্র, মাদক এবং চোরা কারবারি বিরুদ্ধে বিজিবির অভিযান চলমান আছে-থাকবে।