লামায় বীর মুক্তিযোদ্ধা হেলু মিয়া রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৪, ৪:৪১ অপরাহ্ন /
লামায় বীর মুক্তিযোদ্ধা হেলু মিয়া রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-বান্দরবানের লামা উপজেলা চেয়ারম্যানপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হেলু মিয়া মারা গেছেন। ৩১ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লামা পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ চেয়ারম্যানপাড়ায় বাদ আছর জানাজার নামাজ শেষে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়। লামা উপজেলা নির্বাহী অফিসার (অঃদা) রুপায়ন দেব এর উপস্থিতিতে লামা থানার ওসি মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন। এসময় লামা উপজেলার বীর মুক্তিযোদ্ধারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে চেয়ারম্যানপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। বীর মুক্তিযোদ্ধা হেলু মিয় মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। এই বীর ১৯৩২ বামনবাড়িয়া কসবা উপজেলার হাতুড়াবাড়ি গ্রামে জন্ম গ্রহন করেন। ১৯৭৯ সালে পার্বত্য লামা উপজেলায় পুনর্বাসিত হন।