লামায় পরিকল্পনা সক্ষমতা বৃদ্ধি এবং একটি প্রযুক্তি অভিযোজন চক্রের ব্যাপক নদী ব্যবস্থপনা শীর্ষক সভা অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : মে ২৫, ২০২৩, ৭:২২ অপরাহ্ন /
লামায় পরিকল্পনা সক্ষমতা বৃদ্ধি এবং একটি প্রযুক্তি অভিযোজন চক্রের ব্যাপক নদী ব্যবস্থপনা শীর্ষক সভা অনুষ্ঠিত
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-

বৃহস্পতিবার সকাল ১০টায় লামা উপজেলা পরিষদ মিলনায়তনে মাতামুহুরী নদী অববাহিকায় ব্যাপক বন্যা ঝুঁকি এবং নদী ব্যবস্থাপনার পরিকল্পনা ১ম স্টেকহোল্ডার মিটিং অনুষ্ঠিত হয়।লামা-আলীকদম মাতামুহুরী নদীর অববাহিকায় বন্যা ও ভাঙ্গন রোধে নদী পরিকল্পনা সভায় সবাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তফা জাবেদ কায়সার। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল। লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও জাইকা কর্তৃক আয়োজিত সভায় অন্যান্যদের মাঝে লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন, মিল্কি রানী দাশ। জইকার বিশেষজ্ঞ দলে ছিলেন,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রজেক্ট অফিসার মাসুদুর রশিদ, জাইকার প্রধান গবেষক ইঞ্জিনিয়ার পরিসীমা,জাইকা পানি উন্নয়ন বোর্ডের ম্যানেজার তাক্সি ফারু কাউয়া,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও জাইকা এক্সপার্ট ডক্টর যশোদা মরি মাতা, জাইকার ইঞ্জিনিয়ার তাতা মরিন। সভায় আরো ছিলেন, লামা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান, লামা বন বিভগের রেঞ্জ অফিসার আতিকুর ইসলাম , স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন দপ্তের কর্মকর্তাগন। অনুষ্ঠানে বন্যার ঝুঁকি মাতামুহুরী নদীর ভাঙ্গনসহ বিভিন্ন সমস্যা ও এর প্রতিকার নিয়ে আলোচনা করেন। সভায় নদী পরিকল্পনা প্রকল্পের সংক্ষিপ্ত ভূমিকা বিষয়ক ও মাতামুহুরী নদীর অববাহিকায় সমীক্ষা প্রকল্পের কার্যক্রম এর সামাজিক ও কমিউনিটি ইন্টারভিউ করা হয়। জাইকার বিশেষজ্ঞ দল বন্যা ও ভাঙ্গন রোধে করণীয় প্রকল্পের উপর একটি চিত্র প্রদর্শনীমূলক লিফলেট বিতরণ করেন। সমস্য থেকে উত্তোরণে তারা আশ্বস্ত করেন।