লামায় কৃষকের খোঁজ নিচ্ছেন কৃষকলীগ নেতারা


admin প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৩, ৭:৫৫ অপরাহ্ন /
লামায় কৃষকের খোঁজ নিচ্ছেন কৃষকলীগ নেতারা
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-
বন্যা পরবর্তী কৃষকদের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণসহ ফসলের মাঠে গিয়ে আবার নতুন করে চাষ শুরু করার পরামর্শ দেন কৃষকলীগ নেতারা।

লামা উপজেলা কৃষকলীগ নেতা আব্দুল ওহাব ও জাহাঙ্গীর আলম কাউসার জানান, ‘মাননীয় মন্ত্রীর নির্দেশনায় আমরা সরেজমিন গিয়ে কৃষকদের খোঁজ খবর নিচ্ছি এবং ঘুরে দাঁড়ানোর জন্য উৎসাহ দিয়ে চলছি’।

বন্যার ভয়াবহতায় ফসলের মাঠে জলজমে মাঠ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্যোগ কাটিয়ে উঠার সাথে সাথে ফসল উৎপাদনে ফের মাঠে নেমেছেন সোনার মানুষগুলো।

এর আগে ১৪ আগস্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সভামঞ্চ থেকে কৃষকদের অনুপ্রানিত করেছেন।

তিঁনি সৃষ্টি কর্তার উপর আস্থা রাখার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন মন্ত্রী। তিনি বলেছিলেন ‘হতাশ হওয়া যাবেনা সৃষ্টি কর্তা দেন, আবার নেনও।

স্রষ্টার উপর বিশ্বাস রেখে মাঠে নেমে পড়ুন, হয়তো পলিমাটির উর্বরতায় আরো বেশি ফসল কৃষকের ঘরে আসবে’।

মহান স্রষ্টার উপর আত্মবিশ্বাসী আর মানুষের প্রতি ভালোবাসা পার্বত্য বীরের গলায় আবারো বীরত্বপুর্ন জয়েরমালা পরিয়ে দিতে দৃড়তার সাথে ঘোষণা এসেছে ত্রাণ বিতরণ সভা মঞ্চ থেকে।