লামায় আইনজীবী সহকারী পিসিএনপি নেতা বারেকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন মহলের বিবৃতি


admin প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৩, ৯:০৯ পূর্বাহ্ন /
লামায় আইনজীবী সহকারী পিসিএনপি নেতা বারেকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন মহলের বিবৃতি
প্রিন্ট করুন

সিনিয়র রিপোর্টার:

লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী সহকারী মোহাম্মদ বারেক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত। সন্ত্রাসীদের একাদিক কোপের আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার। সে কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। মুমূর্ষু বারেককে অক্সিন লাগিয়ে রাখা হয়। গতকাল(বৃহস্পতিবার) বিকেলে একদল সন্ত্রাসী তার উপর মরণ হামলা চালায়। কেন কোন ঘটনায় সন্ত্রাসীরা তার উপর এই নিষ্ঠুর হামলা চালিয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাযায়নি।আব্দুল বারেক ফাঁসিয়াখালী ইউনিয়ন ২নং ওয়ার্ডের আব্দুল্লাহ ঝিরির বাসিন্দা। এই ঘটনায় বান্দরবান জেলা আইনজীবী সহকারী সংগঠনের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে।অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। বারেকের উপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পিসিএনপি’র জেলা নেতা আলীকদম উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম এক বি্ৃতিতে জানান, সন্ত্রাসীদ্বারা লামা ফাঁসিয়াখালী ইউনিয়নের মানুষ প্রায়ই আক্রান্ত হতে শুনা যায়। তিনি জানান, কিছু দিন আগে সন্ত্রাসীরা তার ব্যক্তিগত গাড়িটিও রাস্তায় আটকানোর ব্যর্থ চেষ্টা করেছিল। হামলার শিকার বারেক পিসিএনপি ফাঁসিয়াখালী ইউনিয়নের একজন নেতা। তার উপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এই নেতা। পিসিএনপি কেন্দ্রীয় চেয়ারম্যান, মহাসচিব ও রাঙ্গামাটি খাগড়াছড়ির নেতৃবৃন্দও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ দাবি করেছেন।