লামায় শক্তি ফাউন্ডেশনের ম্যানেজার কর্তৃক ঋণ দেওয়ার শর্তে কুপ্রস্তাব


admin প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৫, ৯:৩৩ অপরাহ্ন /
লামায় শক্তি ফাউন্ডেশনের ম্যানেজার কর্তৃক ঋণ দেওয়ার শর্তে কুপ্রস্তাব
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:- শক্তি ফাউন্ডেশন লামা শাখার ম্যানেজার কামাল পাশা কর্তৃক এক নারী সদস্যকে ঋণ দেওয়ার শর্তে কুপ্রস্তাব দেয়। ঋণ দেওয়ার কথা বলে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য সময়ে-অসময়ে মোবাইল ম্যাসেঞ্জার, হোয়াটস্যাপ, ইমো’তে উক্ত্যক্ত করায় ঐ নারী শারীরিক ও মানষিক ভাবে বিপর্যন্ত হয়ে পড়েন বলে জানিয়েছে। ভূক্তভোগী নারী রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও বান্দরবান পুলিশ সুপার এর নিকট লিখিত অভিযোগ প্রেরণ করেছে।অভিযোগে প্রকাশ, শক্তি ফাউন্ডেশন এর একজন সদস্যা হিসাবে সে বিভিন্ন সময় ঋণ গ্রহণ করে নিয়মিত পরিশোধও করে আসছেন। গত ১৫ জুলাই ঋণের প্রয়োজন হলে সে শক্তি ফাউন্ডেশনের ম্যানেজারের সাথে ঋণ নেওয়ার বিষয়ে কথা বলে। ওই সময় ম্যানেজার কামাল পাশা ঋণ প্রদান করার জন্য বিভিন্ন কাগজ পত্র প্রস্তুত ও জমা করতে বলে। একই সময় ওই নারীর ব্যক্তিগত মোবাইল নম্বর চেয়ে নেয় ম্যানেজার । এর থেকে ম্যানেজার কামাল পাশা শারীরিক সম্পর্ক স্থাপনের কথা বলে সময়ে-অসময়ে মোবাইল ফোন, ম্যাসেঞ্জার, হোয়াটস্যাপ ও ইমো’তে ওই নারীকে উত্ত্যক্ত করে আসছে। এছাড়াও অনৈতিক সম্পর্ক স্থাপন করার জন্য তার সাথে ওই নারীকে বান্দরবান নিয়ে যাওয়ার কথা বলে। ভুক্তভোগী নারী ম্যানেজারে প্রস্তাব প্রত্যাখান করলেও ম্যানেজার তাকে উক্ত্যক্ত করে আসছে।অভিযোগে আরো প্রকাশ, গত ২০ আগষ্ট দিবাগত রাত আনুমানিক ৮টার সময় ম্যানেজার কামাল পাশা লামা পৌরসভাস্থ অভিযোগকারিনীর বোনের বাড়িতে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। এ প্রস্তাবে রাজি না হলে ম্যানেজার কামাল পাশা ক্ষিপ্ত হয়ে তাকে বিভিন্ন ধরণের হুমকি দিয়ে চলে আসেন। শক্তি ফাউন্ডেশনের সদস্য ভূক্তভোগী এই নারী লিখিত অভিযোগে আরও জানান, ম্যানেজারের লোলুপ দৃষ্টির কারণে সে শারীরিক ও মানষিক ভাবে চরম বিপর্যন্ত হয়ে পড়েছে।অভিযোগের বিষয়ে শক্তি ফাউন্ডেশন লামার ম্যানেজার কামাল পাশার মুঠোফোনে একাধিকবার কল দিয়ে রেসপন্স না করায় তার বক্তব্য নেয়া যায়নি।উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের লোকেরা অভিযোগটি পাওয়ার কথা স্বীকার করে জানায়, সরকারি কাজে উপজেলা নির্বাহী অফিসার জেলা সদরে অবস্থান করছেন। তিঁনি লামায় গমন করলেই অভিযোগটি উপস্থাপন করা হবে।