
লামার আলো ডেস্ক:-
লামা থানা পুলিশ এফআইআর ভুক্ত-কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যুবলীগ নেতা খোরশেদ আলম(৪৩)সহ বিভিন্ন মামলার ৬ আসামী গ্রেফতার করেছেন। সূত্র জানায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ লামা সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক খোরশেদ আলমকে বৃহস্পতিবার গ্রেফতার করেন। তাকে লামা থানার এফআইআর নং-১, তারিখ- ১২ নভেম্বর, ২০২৫ইং মামলায় গ্রেফতার করা হয়। একই তারিখে উপজেলার আজিজনগর ইউনিয়ন এলাকা হতে জিআর-০৯/১০, লামা থানার মামলা নং-০৯, তাং-২১/০১/২০১০ইং এর ওয়ারেন্টভূক্ত আসামী মোহাম্মদ হোসাইনকে গ্রেফতার করা হয়। এছাড়াও ১৬ জানুয়ারি ফাঁসিয়াখালী ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জিআর-৪৬/২৩, লামা থানার মামলা নং-০১, তাং-০২/০৫/২০২৩ইং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ এহেছান(৩৯) মোঃ (৩৩), লামারমুখ গ্রামস্থ লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাদের উপর হতে জিআর-৭৯/২৫, লামা থানার মামলা নং-০২, তাং-০৪/০৮/২০২৫ইং মামলার আসামী মোঃ জসিম উদ্দিন(২৪)কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ০৬জন আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছন।
লামা থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহাজাহান কামাল জানান, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) সার্বিক মনিটরিং ও বান্দরবান জেলা পুলিশ সুপার এঁর নির্দেশনা পুলিশ লামা থানা টিম সকল ধরনের অপরাধ, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা রক্ষায় সক্রিয় রয়েছেন।
আপনার মতামত লিখুন :