লামায় কোয়ান্টাম ফাউন্ডেশনের বর্জ্য পরিবেশ দূষিত করছে


admin প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৫, ৩:০৩ অপরাহ্ন /
লামায় কোয়ান্টাম ফাউন্ডেশনের বর্জ্য পরিবেশ দূষিত করছে
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-

কোয়ান্টাম ফাউন্ডেশনের প্লাস্টিক, ইলেক্ট্রিক ও এনালগ পদ্ধতিতে রাবার প্রসেসিংয়ের বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে চরম অব্যবস্থাপনা। দূষিত হচ্ছে পাশের প্রবাহমান ঝিরির পানি।
সম্প্রতি তাদের কর্পোরেট সেবকদের দিয়ে স্থানীয়দের নাম ভাঙ্গিয়ে লামা রাবার ইন্ডাস্ট্রি লিঃ এর বিরুদ্ধে পানি ও পরিবেশ দূষণের কাল্পনিক অভিযোগ করায়। বাস্তবতা যাচাইয়ের জন্য প্রথমে সাংবাদিকরা সরেজমিন অনুসন্ধান করে অভিযোগের কোনো অস্তিত্বের সন্ধান পাননি।
অভিযোগটি আমলে নিয়ে ২২ মার্চ লামা উপজেলা নির্বাহী অফিসার ও বান্দরবান পরিবেশ অধিদপ্তরের কর্মকতা সরেজমিন তদন্তে যান। তাৎক্ষনিক সেখানে শতাধিক মানুষ (কোয়ান্টাম ফাউন্ডেশনের স্ট্যাফ) উপস্থিত হয়ে অভিযোগটি সত্য বলে দাবি করেন। কিন্তু তদন্তদল অভিযোগপত্রে উল্লিখত বিষয়ে কোনো সারবত্তা পাননি। একই দিন পরিবেশ অধিদপ্তরের বান্দরবান কর্মকর্তা কোয়ান্টাম ফাউন্ডেশনের একাংশ পরিদর্শন করেন। পরিদর্শনকালে কোয়ান্টামের বর্জ্য ব্যবস্থপনার হতাশা ব্যাঞ্জক চিত্র দেখতে পান তদন্তকারী কর্মকর্তা। সরেজমিন দেখা যায়, কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিত্যাক্ত প্লাস্টিকসহ রাবার প্রোসেসিংয়ের বর্জ্য সরাসরি পাশের প্রবাহমান ঝিরিতেই গিয়ে মিশে পানি দূষিত হচ্ছে। সূত্রে প্রকাশ, লামা রাবার ইন্ডাস্ট্রি লিঃ সেখানে রাবার প্রোসেসিংয়ের জন্য পরিবেশ বান্ধব (ইটিপি) ইকো ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তরের নিকট আবেদন করেছেন। লামা রাবার ম্যানেজার আরিফ হোসেন জানান, লামা রাবার ইন্ডাস্ট্রি লিঃ এর কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের চক্রান্ত আরো আগে থেকে করে আসছে। লামা রাবার ইন্ডাস্ট্রি লিঃ এর বর্তমান নার্সারির জায়গার উপর কোয়ান্টাম ফাউন্ডেশনের লোলুপ দৃষ্টি পড়েছে। এর আগেও লামা রাবার ইন্ডাস্ট্রি’র অনেক জায়গা পাহাড়িদের ব্যবহার করে দখল করে নিয়েছে। লামা রাবারের নার্সারির জায়গায় হেলিপোর্ট করার স্বপ্ন দেখে কোয়ান্টাম ফাউন্ডেশনের লোকেরা। এ কারণে পুরাতন ষড়যন্ত্র নতুন করে শুরু করেছে। কোয়ান্টাম ফাউন্ডেশনের বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চাওয়া হলে, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন জানান, পরিবেশ অধিদপ্তর বান্দরবানকে এ বিষয়ে দেখার জন্য জানানো হয়। লামা রাবার ইন্ডাস্ট্রি লিঃ এর দ্বারা সেখানে পরিবেশ দূষনের আলামাত পাওয়া যায়নি। তিনি আরো বলেন, পরিবেশ সুরক্ষায় প্রশাসন পরিবেশ অধিদপ্তর বিভিন্ন দপ্তরের সহযোগিতা নিয়ে লাগাতার অভিযান করছেন।