লামা দুর্গম পল্লীর একজন সফল বাবা ‘হ্লাচিংমং মার্মা’


admin প্রকাশের সময় : মে ২, ২০২৩, ২:১১ অপরাহ্ন /
লামা দুর্গম পল্লীর একজন সফল বাবা ‘হ্লাচিংমং মার্মা’
প্রিন্ট করুন

বাবা হলো বটকৃক্ষ। এর শীতল ছায়া হচ্ছে ‘মা’। এছাড়াও বাবা মা নিয়ে মনিষীরা বহু উক্তি প্রকাশ করেছেন।

“বাবা হলো নিম গাছের মতো। যার পাতা তেতো হলেও ছায়া সবসময় শীতল করে দেয়”।

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন বনপুর-ত্রিশডেবা গ্রামে বসবাসকারী এক বাবার শ্রম প্রচেষ্টার সাফল্যগাথা সংক্ষিপ্ত কথা নিয়ে আজকের প্রয়াস।

এক সময় পাহাড়ি পাড়া গ্রাম ছিলো দূর্গম। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ছিলোনা বলা চলে।

বন্ধুর পথ পাড়ি দিয়ে বাবারা ১৫/২০ কি: মিটার দূরের হাট বাজারে গিয়ে সাপ্তাহিক ক্রয়বিক্রয় করতেন।

অন্যদিকে দিন শেষে স্কুল ফেরা সন্তানদের শরীর কাদামাটিমুক্ত করা ছিলো মায়েদের নিয়মিত কাজের রুটিন।

মা বাবারা জুম কৃষি উৎপাদনে ব্যস্ত সময় পার করতেন। এখনো আমাদের পাহাড়ের জীবন অনুষঙ্গে সেই কৃষ্টি কালচার মিশে আছে৷

এর মাঝে সকল প্রতিকুলতা অতিক্রম করে কিছু বাবা মা তাদের সন্তানদের মানুষের মতন মানুষ করার স্বপ্ন দেখেন।

অনেক বাবা মা তাদের স্বপ্নকেও জয় করেছেন। ঠিক সেই স্বপ্ন জয় করা বাবা হ্লাচিংমং মার্মার সন্তান অংসিং মার্মা আজ প্রশাসন ক্যাডার।

এতোক্ষন স্বপ্ন জয়ী সফল বাবা হ্লাচিংমং মার্মার জীবন কথা বলছিলাম।

তার ছেলে অংসিং মার্মা এখন ঝালুকাঠি জেলা প্রশাসনে (নেজারত শাখা ডেপুটি কালেক্টর) এনডিসি।

“বাবা হলেন পৃথিবীর একমাত্র ব্যক্তি, যিনি শত চিন্তা মাথায় নিয়েও তার সন্তানদের কে নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়”।

অংসিং মার্মা যেমন প্রজন্মের প্রেরণা, তেমনি নি:স্বার্থ ভালোবাসা দিয়ে সন্তানকে সফলতার দ্বারে পৌঁছে দেয়া এক সফল বাবা হ্লাচিংমং মার্মা।