
লামা (বান্দরবান) দারুল কোরআন মডেল মাদরাসার নতুন ক্যাম্পাস উদ্বোধন উপলক্ষে কেরাত মাহফিল ও ইসলামী সঙ্গীত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন, ‘মুখস্থ করার পাশাপাশি পবিত্র কোরআনের অর্থ বুঝে নিতে হবে।’পরিচালক মাওলানা সাংবাদিক মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এসএম রাহাতুল ইসলাম, স্বাগতিক বক্তব্য দেন লামা কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ইব্রাহীম। লামা দারুল কোরআন মডেল মাদরাসা; ইসলামী সংগীত, কবিতা আবৃতি, আরবি-ইংরেজি ভাষায় কথোপকথন, সাপ্তাহিক বিনোদন ও সাংস্কৃতিক চর্চার একাডেমিক সিস্টেম চালু করেছেন। যা অত্র এলাকায় ইসলামীক সংস্কৃতি আদর্শ বিকাশ ও মুসলিম প্রজন্মের নৈতিকতার ভিত্তিমুল রচিত হলো। অভিজ্ঞ শিক্ষকদ্বারা পরিচালিত লামা পৌর শহরে এর দু’টি শাখায় নিরাপদ আবাসিক ব্যবস্থা রয়েছে।
আপনার মতামত লিখুন :