লামা আজিজনগরে প্রতিবাদ সভা করেছে স্থানীয়রা


admin প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৩, ৭:০৭ অপরাহ্ন /
লামা আজিজনগরে প্রতিবাদ সভা করেছে স্থানীয়রা
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-

আজিজনগর ইউনিয়ন সর্বস্তরের জনসাধারণের ব্যানারে প্রতিবাদ সমাবেশে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান মোস্তাফা জামাল, মেয়র মো: জহিরুল ইসলাম। মুফতি মৌলানা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভা মঞ্চে আরো যারা ছিল, আজিজনগর সাবেক ইউপি চেয়ারম্যান আজম খাঁন, ছাত্রলীগ নেতা মো: শাহিন, সাদ্দাম হোসেন প্রমূখ। সাবেক ছাত্র নেতা নাজিম উদ্দীন রানা এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ইউপি সদস্য মো: সেলিম, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সচিব সেলিম রেজা, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কুলসুমা বেগম, বক্তারা বলেন, চেয়ারম্যান জসিম উদ্দীন কোং এর নেতৃত্বে আজিজনগর সকল সুচকে যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে। ষড়যন্ত্রকারীরা শুধু জসিম চেয়ারম্যান বা তার পরিবারের সুনাম নষ্টের চেষ্টা করছেন না, আওয়ামিলীগের মানহানী করে সমুহ কোনো হীন উদ্দেশ্য বাস্তবায়নের নীল নকশা তৈরি করছে। “যে ছেলেটিকে লালনপালনসহ পড়ালেখা করানোর দায়িত্ব নিয়েছেন যে ব্যক্তি, সে বা তার পরিবার কতোটুকু নিষ্ঠুর হতে পারে? সেটা সবার বোধগম্য”। একটি অসহায় পরিবারকে নিয়ে নোংরা রাজনৈতিক খেলা বন্ধ করার আহবান জানিয়ে বক্তারা আরো বলেন, আজ যারা মিথ্যা ষড়যন্ত্র করে রাতের অন্ধকারে মিছিল করে অন্যের সম্মান নষ্ট করাচ্ছেন; একটা সময় আল্লাহপাক দিনের বেলায় তাদেরকে জনতার সামনে অপমানিত করবেন। একটি পরিবার বা একজন ব্যক্তিকে নিয়ে ষড়যন্ত্র করতে ভাড়াটিয়াদের দিয়ে রাতের আঁধারে মিছিল করানো দরকার হয় না। প্রতিবাদকারীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু সমাধানের আহ্বান জানিয়ে আরো বলেন; “ঘোলা পানিতে মাছ শিকারীদেরকে আমরা চিনি”।