
লামার আলো ডেস্ক:-
পাহাড়ের দুর্গম গ্রামে সুপেয় পানির ব্যবস্থা করা মানেই হচ্ছে সুস্থ্যভাবে বেঁচে থাকার অবলম্বন করে দেয়া।আলহামদুলিল্লাহ, “বুক ল্যান্ড” ঢাকা সেই সহায়তা করছে পার্বত্য দুর্গম জনপদে।৪ এপ্রিল/২০২৩ লামা উপজেলার সরই ইউনিয়নের জোড়মনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের দক্ষিন পাশে সালামপাড়ায় একটি সুন্দর মসজিদ আমাদের নজরে আসে।এর এক কোণে মুসল্লীদের জন্য পানির উৎস টিউবওয়েল করে দেন “বুক ল্যান্ড” ঢাকাস্থ্য একটি প্রতিষ্ঠান।আমি যদ্দূর জানি বুক ল্যান্ড আরো কয়েকটি স্থানে এ ধরনের পানির উৎস্য সৃষ্টি করে জীবন বান্ধব ভূমিকা রেখে চলছেন।২০২১ সালে লামা লাইনঝিরি নামক স্থানে প্রখ্যাত দ্বীনে আলেম মাওলানা মুহিউদ্দীন খাঁন (র:) নওমুসলিম আবাসন, মসজিদ মাদরাসা স্মৃতি কমপ্লেক্সে একটি পানির সামারসিবল মোটর, পাইপ দিয়ে সহযোগিতা করেছেন বুক ল্যান্ড।এর জন্য আমরা বুক ল্যান্ড এর পরিচালকবৃন্দ, বিশেষ করে যিঁনি আমাদের দু:খকষ্ট অনুধাবন করে কর্তৃপক্ষকে এই মহতি কাজে মনোযোগী করছেন; ভাই আনোয়ার আল হক’কে ধন্যবাদ জানাই।
আপনার মতামত লিখুন :