​বান্দরবানে আশঙ্কাজনকভাবে বেড়েছে হামের প্রাদুর্ভাব: সদর হাসপাতালে রোগীদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব, নগদ অর্থ সহায়তা


ontoralelama@gmail.com প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ন /
​বান্দরবানে আশঙ্কাজনকভাবে বেড়েছে হামের প্রাদুর্ভাব: সদর হাসপাতালে রোগীদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব, নগদ অর্থ সহায়তা
প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:- বান্দরবানে হঠাৎ করেই আশঙ্কাজনকভাবে বেড়েছে হামের প্রাদুর্ভাব। আক্রান্ত রোগীদের মধ্যে সিংহভাগই দুর্গম পাহাড়ি অঞ্চলের বাসিন্দা। বর্তমানে আক্রান্ত বহু শিশু ও প্রাপ্তবয়স্ক বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​আজ, ১ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সার্বিক খোঁজখবর নিতে যান বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাবেদ রেজা। পরিদর্শনের সময় তিনি চিকিৎসাধীন রোগীদের চিকিৎসা ও শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য নেন।

​পরে জনাব জাবেদ রেজা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হামে আক্রান্ত অসহায় রোগীদের মাঝে নগদ অর্থ সহায়তা ও জরুরি বিশুদ্ধ পানীয় জল বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব জসিম উদ্দিন তুষার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব আবিদুর রহমান।

​পরিদর্শন শেষে জাবেদ রেজা বলেন, “দুর্গম পাহাড় থেকে চিকিৎসা নিতে আসা এই মানুষগুলো অত্যন্ত অসহায় ও দরিদ্র। এই সংকট মুহূর্তে কোনো রাজনৈতিক বা ধর্মীয় ভেদাভেদ না রেখে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সমাজের সামর্থ্যবান প্রতিটি মানুষকে এসব মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

​এদিকে, পাহাড়ি অঞ্চলে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা এবং আক্রান্তদের নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নানা পদক্ষেপ ও চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।