নাইক্ষ্যংছড়িতে তিন অভিযানে ১০৯ গরু জব্দ


admin প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৩, ১২:২৯ অপরাহ্ন /
নাইক্ষ্যংছড়িতে তিন অভিযানে ১০৯ গরু জব্দ
প্রিন্ট করুন

 

নাইক্ষ্যংছড়ি , প্রতিনিধি।। 

নাইক্ষ্যংছড়ির বিভিন্ন সীমান্তে দিয়ে অবৈধ পথে আসা চোরাচালান রোধে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন-বিজিবির সাড়াঁশি অভিযানে তিন দিনে ১০৯ টি গরু জব্দ করলেও, রামু প্রশাসনের বনিরবতায় বেপরোয়া হয়ে ওঠেছে চোরাকারবারিরা। নাইক্ষ্যংছড়ি গত তিন দিন ধরে চলা অভিযানে সর্বশেষ শুক্রবার (২৪ মার্চ) বিকেলে উপজেলা সদরের কম্বনিয়া গ্রামে একটি খামারে অভিযান চালিয়ে ২১টি গরু জব্দ করে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন,১১ বিজিবি ও নাইক্ষ্যংছড়ি পুলিশের সমন্বয়ে গড়া ট্রাক্সফোর্স। ট্রাস্কফোর্সের নির্বাহী ম্যাজিষ্ট্রেড ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা বিষয়টি নিশ্চির করেছেন।এর আগে ২ টি অভিযানে ৮৮ টি বার্মিজ গরু জব্দ করে ট্রাস্কফোর্স। এর ১টিতে ৬ জনকে আসামী করে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়। ট্রাস্কফোর্সের নির্বাহী ম্যাজিষ্ট্রেড ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা এই প্রতিবেদকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ট্রাস্কফোর্সের সদস্যরা অভিযানে নামে শুক্রবার দুপুরের পর । চলে ২ ঘন্টা। এ সময় উদ্ধার হয় ২১ টি বার্মিজ গরু। যা বর্তমানে ১১ বিজিবির জিম্মায় রয়েছে।
তিনি আরো বলেন,অভিযান চলানো খামারের মালিকের বিরুদ্ধে আগের অভিযানে মামলা করা হয়েছে তাই তার নামে আর মামলা দেওয়ার প্রয়োজন হবে না। অভিযান বিষয়ে ১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিম জানান, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে
গরু চোরাকারবারীদের বিরুদ্ধে রাত দিন অভিযা চলছে- চলবে। আর হাতে নাতে যাকে পাওয়া যাবে তার বিরুদ্ধে মামলা হবে।
তিনি বলেন,চলতি সপ্তাহে ৩ টি বড় অভিযান চালানো হয়। শুক্রবার ছিলো সর্বশেষ অভিযান। এ অভিযানে ২১ টি বার্মিজ গরু জব্দ করা হয়। এর আগে৷ ১৯ ও ২২ মার্চ তারিখে আরো ২টি সাঁড়াশি অভিযানে ৮৮ টি বার্মিজ গরু জব্দ করা হয়। অপরদিকে, একাধিক সচেতন মহলের অভিযোগ, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে চোরাকারবারীরা তটস্থ হলেও,রামু উপজেলা প্রশাসনের নিরবতায়
চোরাকারবারীরা অনেকটা সুযোগ নিচ্ছে। এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের তাড়া খেয়ে রামুর গর্জনিয়া,কচ্ছপিয়া, কাউয়ারখোপ ও,ইদগড়ের বিভিন্ন বাড়িঘর ও গোপন আস্তানায় লুকিয়ে রেখে। সুযোগ বুঝে পাচার করছে মিয়ানমার থেকে আনা অবৈধ এ-সব গরু।