তারেক রহমানের নির্দেশে লামায় বিএনপির সদস্য নবায়ন ও ভর্তি ফরম বিতরণ


admin প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৫, ১:২৭ অপরাহ্ন /
তারেক রহমানের নির্দেশে লামায় বিএনপির সদস্য নবায়ন ও ভর্তি ফরম বিতরণ
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরীর তত্ত্বাবধানে বান্দরবানের লামায় সদস্য নবায়ন ও ভর্তি ফরম বিতরণ কার্যক্রম ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।সোমবার, ৭ জুলাই, গজালিয়া জীপ স্টেশনে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, এবং বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও লামা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া।এছাড়াও উপস্থিত ছিলেন লামা উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন রফিক, লামা উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম তুহিন, পৌর কৃষক দলের আহ্বায়ক মাহমুদুল হাসান ইদ্রিস, লামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ মিরাজ, লামা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দিন, লামা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফখরুল জ্জামান।লামা পৌর শাখার ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং পৌর কৃষক দলের সদস্য সচিব মোঃ ফরাদুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন।