আলীকদমে নিখোঁজ ৩ পর্যটকের মধ্যে ২ জনের লাশ উদ্ধার, ট্যুর এক্সপার্ট গ্রুপের এডমিন বর্ষার টিম শ্রীঘরে


admin প্রকাশের সময় : জুন ১৩, ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন / ০
আলীকদমে নিখোঁজ ৩ পর্যটকের মধ্যে ২ জনের লাশ উদ্ধার, ট্যুর এক্সপার্ট গ্রুপের এডমিন বর্ষার টিম শ্রীঘরে
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-

আলীকদমে একরাত্রের ব্যবধানে দুই পর্যটক নারী পুরুষের লাশ উদ্ধার করেছেন পুলিশ। আরো একজন নিখোঁজ বলে পুলিশ সূত্রে জানাগেছে। বৃহস্পতিবার সকালে মাতামুহুরি নদী থেকে শেখ জুবাইরুল ইসলামের
ও শুক্রবার সাকালে তৈনখাল থেকে স্মৃতি আক্তার নামের আরও এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে দুটি লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এখনও একজন পর্যটক নিখোঁজ রয়েছেন। সূত্র জানায়, বৃহস্পতিবার (১২ জুন) সকালে মাতামুহুরী নদীর পাড়ে উপজেলা সদরের বাজার পাড়ার তাহের মল্লিকের জমির পাশ থেকে প্রথম লাশটি উদ্ধার করা হয়। আজ শুক্রবার ভোরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ তৈনখাল থেকে দ্বিতীয় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আলীকদম থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। কয়েক জন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দ্বিতীয় লাশটি একজন নারী পর্যটকের। পুলিশ বলেছেন, লাশ বিবস্ত্র অবস্থায় থাকায় শালীনতার কারণে প্যাকেট করে থানায় নিয়ে আসা হয়েছে, পরে লিঙ্গ নিশ্চিত করা যাবে। এদিকে, উদ্ধার হওয়া লাশ স্মৃতি আক্তারের বলে তার সঙ্গিরা নিশ্চিত করেছেন। জানাযায়, ট্যুর এক্সপার্ট গ্রুপের এডমিন বর্ষা ইসলামের নেতৃত্বে ৩৩ জন পর্যটক আলীকদমের ক্রিসতং পাহাড় এবং থানচির লিমান লিবলু পাহাড় সামিটে যাচ্ছিলেন। তারা দুটি দলে বিভক্ত হয়েছিলেন। ২২ জনের একটি দলের মধ্যে বুধবার রাতে ৩ জন নিখোঁজ হন। নিখোঁজদের মধ্যে প্রথম লাশটি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের শেখ হিদায়েতুল ইসলামের ছেলে শেখ জুবাইরুল ইসলামের। নিখোঁজ ছিলেন হাসান ও স্মৃতি নামের আরও দুই পর্যটক। এদের মধ্যে বৃহস্পতিবার সকালে তৈনখালের আমতলী ঘাটে স্মৃতি আক্তারের লাশ পাওয়া যায়। এদিকে ট্যুর এক্সপার্ট গ্রুপের এডমিন বর্ষা ইসলামসহ তার নেতৃত্বে আসা বাকী ৩০ জন পর্যটক বর্তমানে আলীকদম থানা হেফাজতে রয়েছে। নিখোঁজ আরেকজনের সন্ধানে আলীকদমের প্রশাসনসহ স্থানীয়রা অভিযান অব্যাহত রেখেছেন বলে জানাযায়।