
নিজস্ব প্রতিবেদক, লামা (বান্দরবান): লামায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত দু’হাজার পরিবারকে ত্রাণ দিলেন জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ালেন জেলা বিএনপির সদস্য সচিব ও বান্দরবান পৌরসভার সাবেক মেয়র জনতার নেতা জাবেদ রেজা।
বন্যা কবলিত মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছেন,বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। নিজস্ব অর্থায়নে তিনি প্রধানমন্ত্রী পক্ষে লামা পৌরসভাসহ ক্ষতিগ্রস্ত ইউনিয়নের দু’হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
ত্রাণের প্রতিটি প্যাকেটে চাল ১০ কেজি, আলু ২ কেজি ও পেঁয়াজ ১ কেজি। জাবেদ রেজা নিজে বিএনপি’র অন্যান্য নেতারাসহ ট্রাকের উপর থেকে ত্রানের প্যাকেট বিতরণ করেন। এর আগে দুপুরে লামা উপজেলা প্রশাসন চত্বর জনারণ্যরুপ ধারণ করে। এসময় জাবেদ রেজা জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সালাম জানিয়ে বলেন, দুর্যোগ কবলিত কোনো মানুষের দুর্দশা থাকবেনা। ক্ষতিগ্রস্তদেরকে সরকার প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন করবেন। তিনি বলেন, ”তারেক জিয়ার নেতৃত্বের প্রতি অবিচল, বিএনপি’র নেতারা কখনো মানুষের দু:খকষ্টকে তাচ্ছিল্য করে না। কথায় শান্তনার দিন এখন নেই, মানুষের প্রতি দরদ কাজের মাধ্যমেই প্রমান করতে হয়।”
এ সময় বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন তুষার, রিটল বিশ্বাস, সেলিম রেজা, শাহাদাত হোসেন, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, পৌর বিএনপির সাবেক আহবায়ক সাইফুউদ্দিন।
ব্যাক্তিগত উদ্যােগে লামা উপজেলা চত্বরে আড়াই ঘন্টা দুই হাজার মানুষের হাতে ত্রানের প্যাকেট তুলে দেয়ার অন্যন্য নজির স্থাপন করলেন জাবেদ রেজা ও তার নেতৃত্বাধীন টিম।
ত্রণ বিতরণ কার্যক্রমে লামাবাসী রীতিমত বিস্ময় প্রকাশ। সাধারণ নাগরিকরাও কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানোর এমন মহতি আয়োজনকে স্বাগত জানান। ভবিষ্যতেও জাবেদ রেজার নেতৃত্বে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগের সময় পাশে থাকার জন্য মানবিক নেতা বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌরসভার মেয়র জাবেদ রেজা সহ ওনার সাথে সফর সঙ্গী ও ঝড় বৃষ্টিতে পরিশ্রম করা সহযোগী সংগঠনের সংশ্লিষ্টদের প্রতি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :