
লামার আলো ডেস্ক:-
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি লামা উপজেলার নুনারবিল মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
(১১ই মে) সোমবার সকাল ৯ টায় তিঁনি আকস্মিক পরিদর্শনে আসেন। লামা উপজেলা পরিষদ চত্বরে পৌঁছলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসারসহ অন্যান্য কর্মকর্তারা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
এর পর নুনারবিল মডেল প্রাথমিক বিদ্যালয়ে গেইটে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধান শিক্ষক জাহেদ সরোয়ারসহ অন্যান্য শিক্ষক, কোমলমতি ছাত্ররা। এ সময় তিঁনি গল্পের ছলে কিছুক্ষন বিদ্যালয়ের মেজেতে বসে কচিকাঁচা শিশুশিক্ষার্থীদের মুখে বর্ণমালা শুনেন।মন্ত্রী বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের পরামর্শ কামনা করেন। এ সময় গন্যমান্য ব্যাক্তি ও সাংবাদিকরা প্রাথমিক শিক্ষা ব্যাবস্থার গুনগত মান উন্নয়নে মন্ত্রীর নিকট কয়েকটি প্রস্তাব উপস্থাপন করেন। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও তদারকি পার্বত্য জেলা পরিষদ থেকে নিয়ে সরাসরি মন্ত্রনালয়ের অধীনে রাখা, শিক্ষকদের গুনগত মান উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন করা। এসব দাবির সমর্থনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিনসহ অন্যরাও সম্মতি দেন। দাবি সমুহ মন্ত্রী নোট করে নিয়েছেন। এর পর শিক্ষকদের পক্ষ থেকে বিদ্যলয়ে বহুতল ভবন নির্মাণসহ প্রতিমন্ত্রী বরাবর কয়েকটি দাবি উত্থাপন করেন। প্রতিমন্ত্রী সৃষ্ট পদসহ জনবল বৃদ্ধি, ছয়তলা ভবন ও কম্পিউটার ল্যাব প্রদানের আশ্বাস প্রদান করেন। বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষক ও শিশু শিক্ষার্থীদের সাথে ফটোসেশন করেন।
আপনার মতামত লিখুন :