
লামার আলো ডেস্ক:-
লামা উপজেলায় সকল পর্যটন কেন্দ্র/রিসোর্ট খোলা থাকার ঘোষণা। একানকার বর্ণনীল প্রকৃতিতে মেঘে ঢাকা পাহাড়ের গায়ে সেজে বসে আছে পর্যটন পড হাউজগুলো।
ভ্রমন পিপাসুদেরকে হাতছানি দিচ্ছে বর্ষায় ঝরঝরা সবুজ শ্যামলাঙ্গিণা। নীল গগনে সাদা মেঘ উড়ে এসে আগন্তুকদের গায়ে জড়িয়ে দিবে হীমেল আবেশ।
এই সময়টা মেঘের মিতালি করার আগ্রহ যাদের রয়েছে; তাদের আমন্ত্রণ জানাচ্ছে লামার পাহাড় ভ্যালী।
মাঝে ক’দিন বৈরি আবহাওয়ার কারনে উপজেলা দুর্যোগ ব্যবস্থপনা কমিটির সিদ্ধান্তে পর্যটকদের সম্ভাব্য দুর্বিপাক এড়াতে
পর্যটন কেন্দ্র/রিসোর্টগুলো বন্ধ রাখা হয়।
বৃহস্পতিবার (৫ জুন) আবহাওয়া স্বাভাবিক থাকায়, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এক পত্রে উপজেলার সকল পর্যটন কেন্দ্র/রিসোর্ট খোলা রাখা যেতে পারে বলে ঘোষনা দিয়েছেন।
কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমন শেষে বা তার আগে বর্ষার মেঘে ঢাকা পাহাড় দেখতে দেশ বিদেশের সকল পর্যটকদের সেবায় প্রস্তুত লামা উপজেলার পর্যটন সেবিরা।
আপনার মতামত লিখুন :