নাইক্ষ্যংছড়ি ইটভাটায় ফের অভিযান


admin প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৫, ৭:০১ অপরাহ্ন /
নাইক্ষ্যংছড়ি ইটভাটায় ফের অভিযান
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-বান্দরবানের আরাকান সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রশাসনও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে আরো একটি ইটভাটায় জরিমানা। অভিযান হচ্ছে না আলীকদমে। ৫ মার্চ নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন এলাকায় ASF নামক ইটভাটায় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। প্রসিকিউশন প্রদান করেন মোঃ রেজাউল করিম, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা। মোবাইল কোর্টে ASF ব্রিক ফিল্ডকে এক লক্ষ টাকা জরিমানা ধার্যপূূর্বক আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে পানি দিয়ে ইটভাটাসমূহের চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করার পাশাপাশি স্কেভেটর মেশিন দিয়ে কিলন ভেঙে দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন নাইক্ষ্যংছড়ি পুলিশ প্রশাসন ও নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের সদস্যগণ।

পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়। এদিকে জেলার লামা উপজেলাও লাগাতার অভিযান চলছে। এতে একেকটি ইটভাটায় কয়েকদফা অভিযান চালিয়ে জরিমানা সরঞ্জাম ধ্বংসা করা হয়। কিন্তু আলীকদম উপজেলায় চনমান ইটভাটা চলছে নির্বিঘ্নে। নাম প্রকাশে অনিচ্ছুক বান্দরবানের এক ব্যবসায়িক নেতা জানান, ‘আলীকদমে ওই ইটভাটার মালিক আওয়ামীলীগের ভোট চোর ২ বার ইউপি ও সর্বশেষ উপজেলা চেয়ারম্যান স্বৈরচারের দোসর জামাল উদ্দিন এখনও প্রভাব খাটিয়ে চলছে।