বান্দরবানের লামায় ১৬ মাচাং ঘর পোড়ার ঘটনায় চারজন গ্রেফতার, পুলিশ প্রশাসনের প্রেস রিলিজ


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৪, ৯:০৩ অপরাহ্ন /
বান্দরবানের লামায় ১৬ মাচাং ঘর পোড়ার ঘটনায় চারজন গ্রেফতার, পুলিশ প্রশাসনের প্রেস রিলিজ
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-
বান্দরবানের লামা উপজেলায় ২৫ ডিসেম্বর বুধবার গভীর রাতে সরই ইউনিয়নের টঙ্গঝিরি নব গঠিত ত্রিপুরা বস্তিতে অগ্নিকান্ডের ঘটনায় বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সকালে সরেজমনি তদন্ত করেছে বান্দরবান জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসক।

তদন্ত শেষে সাংবাদিকদের কাছে”চাঞ্চল্যকর ঘর পোড়া মামলার আসামী গ্রেফতার” শীর্ষক শীরোনামে একটি প্রেস রিলিজ দেন। এসময় জেলা প্রশাসক শাহ মোঃ মুজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মোঃ কাওছার ঘটনার মৌখি বিবরণ দেন।প্রেস রিলিজে অগ্নিকান্ডের ঘটনার তারিখ ও সময় উল্লেখ করা হয় ” লামা থানাধীন ৫নং সরই ইউনিয়ন এর অন্র্Íগত ৮নং ওয়ার্ডস্থ পূর্ব বেতছড়া টঙ্গঝিরি গাজী রাবার বাগানের পার্শ্ববর্তী পশ্চিম-দক্ষিণ কোণে বাগানের ভিতর। ২৫/১২/২০২৪ইং তারিখ অনুমান ০০.৩০ ঘটিকা হতে ০১.০০ ঘটিকার মধ্যে যেকোন সময়”। এই ঘটনায় গুঙ্গামনি ত্রিপুরা (৭২), পিতা-আস্তানিয়া ত্রিপুরা, সাং-টংগা ঝিরী পাড়া, ৮নং ওয়ার্ড, ৩০৩নং ডলুছড়ি মৌজা, ০৫নং সরই ইউনিয়ন, ২৫ ডিসেম্বর রাতে বাদি হয়ে ৭জনকে আসামী করে থানায় মামলা করেন।

রাতে পুলিশ অভিযান করে ৪জন এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করেন। ধৃতরা হলেন ১। স্টিফেন ত্রিপুরা (৫০) ২। মসৈনিয়া ত্রিপুরা (৪৪) ৩। যোয়াকিম ত্রিপুরা (৫২) ৪। ইব্রাহীম (৬৫), এরা সবাই ০৫নং সরই ইউনিয়নরে বাসিন্দা। প্রেস রিলিজে উল্লেখ করা হয় ” গ্রেফতারকৃত আসামীসহ অন্যান্য আসামীগণ বাদী গুঙ্গামনি ত্রিপুরা ও ভিকটিমগণের নিকট হতে পঁাচ লাখ টাকা চাঁদা দাবী করে আসতেছিল। দাবীকতৃ চাঁদা না পাওয়ায় গত ২৫/১২/২০২৪ইং তারিখ বাদী ও অন্যান্য ভিকটিমগন বাড়ীতে না থাকার সুযোগে আসামীগণ রাত অনুমান ০০.৩০ ঘটিকা হতে ০১.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় বর্ণিত ঘটনাস্থলে মাচাং ঘরে আগুন ধরিয়ে দিলে ১৬টি মাচাং ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

যাতে অনুমান চার লাখ আশি হাজার টাকার ক্ষতিসাধন হয়। বাদীর অভিযোগের ভিত্তিতে লামা থানার মামলা নং-০৮, তারিখ-২৬/১২/২০২৪ইং রুজু করা হয়। মামলা রুজু হওয়ার সাথে সাথে পুলিশ সুপার, বান্দরবান জেলা দ্রুততম সময়ের মধ্যে আসামী গ্রেফতার করার নির্দেশনা প্রদান করেন। উক্ত নির্দেশনা মোতাবেক জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বান্দরবান পার্বত্য জেলা এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম এবং লামা থানা পুলিশের তৎপরতায় এজাহারনামীয় ০৭ (সাত) জন আসামীর মধ্যে আসামী ১। স্টিফেন ত্রিপুরা ২। মসৈনিয়া ত্রিপুরা ৩। যোয়াকিম ত্রিপুরা ৪। ইব্রাহিম সহ মোট ০৪ (চার) জনকে অদ্য ২৬/১২/২০২৪ তারিখ গ্রেফতার করেন। মামলার রুজু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর ঘর পোড়া মামলার উক্ত আসামীদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীগণ চাঞ্চল্যকর ঘর পোড়া মামলার ঘটনা সংগঠনের কথা স্বীকার করে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য ব্যাপক জিজ্ঞাসাবাদের নিমিত্তে পুলিশ রিমান্ডের আবেদন প্রেরণ করা হচ্ছে” বলে প্রেসরিলিজে উল্লেখ করা হয়।