লামায় ব্যসায়ী ও নেতা প্রদীপ সেরা করদাতা সনদ-সম্মানা-২০২৩ অর্জন করছেন


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৩, ২:৫৫ অপরাহ্ন /
লামায় ব্যসায়ী ও নেতা প্রদীপ সেরা করদাতা সনদ-সম্মানা-২০২৩ অর্জন করছেন
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-
সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়ে সনদ ও সম্মাননা পেলেন পার্বত্য লামা উপজেলার সন্তান উদীয়মান ব্যবসায়ী প্রদীপ কান্তি দাশ। তরুন রাজনৈতিক ব্যক্তিত্ব সমাজ সেবক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এর স্নেহভাজন বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন প্রদীপ কান্তি দাশের এমন অর্জনের সংবাদে খুশি হয়েছেন লামার ব্যবসায়ী মহল। আজ (মঙ্গলবার) ১২ ডিসেম্বর/২৩ চট্টগ্রাম আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কনফারেন্স হলে অনুষ্ঠিত ‘সেরা করদাতা সম্মাননা সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রদীপ কান্তি সেরা করদাতা হিসেবে সনদ অর্জন করেন। এ ছাড়া বান্দরবানের আরো ৬ ব্যবসায়ী এই সম্মাননা পান। “কর দেবো গড়ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম কর অঞ্চল-১ পটিয়া আয়কর কমিশনার মোঃ শাহাদাৎ হোসেন শিকদার এর সভাপতিত্বে সেরা করদাদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন, সুরেশ চন্দ্র বিশ্বাস, মাহবুবুল আলম, ওমর হাজ্জাজ (সভাপতি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি চট্টগ্রাম)।