
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বুধবার (১৫ সেপ্টেম্বর)। তফসিল ঘোষণার পরপর তফসিলকে স্বাগত জানিয়ে সারাদেশে আনন্দ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় এক রুদ্ধদ্বার বৈঠকে কেন্দ্রীয় নেতারা এই সিদ্ধান্ত নেন।
বৈঠক সূত্রে এই তথ্য জানা যায়। বৈঠকে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
আপনার মতামত লিখুন :