পলিমাটিতে ঢেকে গেলো কৃষকের স্বপ্ন


admin প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৩, ২:২০ অপরাহ্ন /
পলিমাটিতে ঢেকে গেলো কৃষকের স্বপ্ন
প্রিন্ট করুন
  • লামার আলো ডেস্ক:-

লামা ডলুঝিরিতে ৪ কানি জমিতে স্বপ্নের ফসল রোপন করেছিলেন প্রান্তিক কৃষক মোঃ খোকন। তার বুকভরা সেই স্বপ্ন ভেসে গেলো বন্যার পানিতে।

মাঠের কাদা মাটিতে কৃষকের
ধানের চারা রোপন যেন, একেকটি স্বপ্নের গাঁথনি। একই সাথে দেশের অর্থনীতির বুনন ও বলা যায়।

প্রান্তিক কৃষক খোকনের যা অর্থকড়ি ছিলো সবই এই জমিতে ব্যয় করেছেন। কিন্তু সর্বনাশী পাহাড়ী ঢল মুহুর্তেই সব কিছু বিলীন করে দিলো।

বানের জলে ভেসে গেলো কৃষকে স্বপ্নের সোনার ফসল।

নতুন করে দাঁড়াতে এ কৃষক কোমর সমান পলিমাটি ঢাকা ক্ষেতে নেমে খুঁজছেন হারানো স্বপ্ন।

নতুন করে আবার ঘুরে দাঁড়ানোর জন্য কৃষক খোকনদের পাশে থাকতে হবে আমাদেরকে।