
লামায় ছিনতাইকারীরা এক মোবাইল ব্যাংকারকে রাতের আঁধারে পথ রোধ করে নগদ ৫০ হাজার টাকা বিকাশ এজেন্ট সিমসহ মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে।
সোমবার ২৬ জুন রাত সাড়ে ন্ টার দিকে ঘটনাটি উপজেলার সরই ইউনিয়নের ১ নং ওয়ার্ড টুইন্যাপাড়াস্থ জনৈক ছোবহান কাজীর আম বগানে ঘটেছে। ছিনতাইয়ের শিকার রিয়াদ হাসান তফসীর এই ঘটনায় বাদী হয়ে মঙ্গলবার (২৭ জুন) লামা থানায় অজ্ঞাতনামা তিনজনকে আসামী একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে প্রকাশ, ২৬/০৬/২০২৩ইং তারিখ রাতে বাসায় ফেরার পথে অনুমান ৯-৩০ ঘটিকার সময়, সোবাহান হুজুরের আম বাগানের পার্শ্বে রাস্তা অজ্ঞাত নামা কিছু লোকজন তাকে অতর্কিত আক্রমন করে।
এ সময় দুর্বৃত্তদের একজন তার চোখ ও মুখ বন্ধ করে রাখে। অন্যরা ধরে রেখে এলোপাতাড়ি সজোরে কিল, ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন অংশে জখম করে। ওই সময় তার কাছে রক্ষিত একটি স্মার্ট ফোন, মোবাইলে রক্ষিত বিকাশের এজেন্ট সিম ও একটি বিকাশ ও একটি নগদ পারসোনাল সিম, ক্যাশ আনুমানিক (পঞ্চাশ হাজার) টাকা মানিব্যাগসহ জোর পূর্বক ছিনিয়ে নেয়।
ছিনতাইকারীরা তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে চিৎকার করার সুযোগও দেয়নি। এর কিছুক্ষণের মধ্যে একটি সি.এন.জিতে চড়ে চলে যায়। ঘটনার পরপরই খবর পেয়ে সেখানে স্থানীয় মেম্বার ও পুলিশ উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট চিকিৎসা করায়।
এদিকে রিয়াদ হাসানের আত্মীয়রা, প্রতিবেশী কাউকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন।
রিয়াদ হাসান সরই ইউনিয়নের হাছনাপাড়ার একজন মোবাইল এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ী বলে জানাযায়।
আপনার মতামত লিখুন :