হাতিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত


admin প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৩, ৬:৩৫ পূর্বাহ্ন /
হাতিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
প্রিন্ট করুন

 

হাতিয়া উপজেলা প্রতিনিধি।।

নোয়াখালী হাতিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর হাতিয়ার আয়োজনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

আজ বুধবার ৮ই মার্চ সকাল ১১ টায় উপজেলার চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরু এর সভাপতিত্ব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ৬ হাতিয়ার এমপি আয়েশা ফেরদাউস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা চেয়ারম্যান মাহবুব মুর্শেদ লিটন ভাইস ভাইস চেয়ারম্যান এড কেফায়েত উল্যাহ,
মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম লাভলী,হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ,

বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, সরকারি বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গণ প্রমুখ