
লামার আলো ডেস্ক:-
প্রকৃতি প্রেমিক নির্মল প্রাণবন্ত নির্লোভ সাংবাদিক আহ: গিয়াস ভাইয়ের উপর হামলার নিন্দা জ্ঞাপন করছি।
হামলাকারীর পেছনের শক্তি উদঘাটন পূর্বক দ্রুত বিচার দাবি করছি।
কক্সবাজারের দরিয়ানগরে পাখি শিকারে বাঁধা দেয়ায় হামলার শিকার হয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস।
বন্ধুবর গিয়াস ভাই একজন প্রকৃতি গবেষক, অনুসন্ধানী সাংবাদিক। তিনি চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকার কক্সবাজার প্রতিনিধি।
তিনি সাংবাদিক সমাজের অহংকার আহম্মদ গিয়াসকে কোনো মোহ আক্রান্ত করতে পারে নাই। দৈন্যতায় জীবন কাটালেও মহান আল্লাহ ছাড়া কারো মুখাপেক্ষী নয় তিনি।
পার্বত্য লামা প্রেসক্লাবের পক্ষ থেকে এই সৎ সজ্জন সাংবাদিক গিয়াসের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :