লামা শহরে বন্যার ভয়াবহতা ব্যাপক ক্ষতির শিকার ব্যবসায়ীরা


admin প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৩, ১:০৫ অপরাহ্ন /
লামা শহরে বন্যার ভয়াবহতা ব্যাপক ক্ষতির শিকার ব্যবসায়ীরা
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-
ব্যবসায়ী মো: জামাল উদ্দিন ভূট্টোর ২টি প্রতিষ্ঠান; জামাল ট্রেডার্স ও নিউ জামাল ট্রেডার্সের মেশিনারিজ মালামাল ও সতেরো শ্ বস্তা সিমেন্ট পানিতে ডুবে নষ্ট হয়ে যায়। এতে আর্থিক ক্ষতির পরিমান এই ব্যবসায়ীর ৫০ লাখ টাকা বলে জানায়। আমির স্টোরে মজুদ কৃত প্রায় ১ শ্ মে:টন ধান নষ্ট হয়ে তার আর্থিক ক্ষতি হয় প্রায় ২৫ লাখ টাকা। মনির ব্রাদার্সের ৮০ মে: টন ধান ভিজে আর্থিক ক্ষতি হয় ২০ লাখ টাকা। ব্যবসায়ী কাউসার এর তিনটি গুদামে প্রায় দেড়’শ মে:টন ধান ভিজে নষ্ট হয়ে যায়। এতে তার আর্থিক ক্ষতির পরিমান ৩৫ লাখ টাকা। জনতা অটো রাইসমিলে ১৪টি মোটর, ৫ শ্ তৈরিকৃত খড়ি ভেজে এতে ৫ লাখ টাকা ক্ষতি আরো ১ শ্ মে: টন ধান ভিজে ক্ষতি হয় ২৫ লাখ টাকা। এছাড়া ওই মিলে বিভিন্ন ব্যসায়ীদের মজুদকৃত আরো প্রায় ১ শ্ মে: টন নষ্ট হয়। নিউ জনতা রাইস মিলে ২১ লাখ টাকা সমমুল্যের ৩৫ মে:টন চাউল পানিতে ডুবে নষ্ট হয় । পানির তুড়ে বারো আউলিয়া ওয়েল এজেন্সির অকটেনের ড্রামের মুখ খুলে ও বিভিন্ন পন্য ডুবে গিয়ে প্রতিষ্ঠনটির আর্থিক ক্ষতির পরিমান ৫ লাখ টাকা বলে জানায়। এছাড়া বিসিআইসি ডিলার মিজান ট্রেডার্সের ৮ শ্ বস্তা, নাসির এন্টার প্রাইজ ১২ শ বস্তা ও আরো ৪ জন ডিলারের গুদামে মজুদ ইউরিয়াসহ বিভিন্ন জাতের মোট তিন হাজার বস্তা সার নষ্ট হয়ে যায়। এ চারজনন ডিলারের প্রায় ৪২ লাখ টাকার ক্ষতি হয় বলে তারা জানিয়েছেন। লামা বাজারের মুদি দোকানি আবুল স্টোর এর ৫ লাখ টাকার মালামাল নষ্ট হয়ে যায়। এছাড়া, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী গোপাল বাবুর প্রতিষ্ঠান ও গুদাম ৮ ফুট পানির নীচে তলিয়ে ক্ষতি হয় ১০ লাখ টাকারও বেশি। ছিদ্দিকুল আলম ডনের মুদি মালামাল ও বয়লার খামার ডুবে ক্ষতির পরিমান দাড়ায় ২০ লাখ টাকা। তা ছাড়া শহরের ছোট বড় ৬ শ্ প্রতিষ্ঠান ৮-১২ ঘন্টা পানিতে নিমজ্জিত হয়ে আরো প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয় ব্যবসায়ীদের। সব মিলিয়ে লামা শহরটি যেন এক বিধ্বস্ত নগরীতে রুপ নেয়।