লামা বন বিভাগে কাঠভর্তি ট্রাক আটক


admin প্রকাশের সময় : জুন ২, ২০২৫, ১০:১০ অপরাহ্ন /
লামা বন বিভাগে কাঠভর্তি ট্রাক আটক
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-লামা বন বিভাগের সাঙ্গু রেঞ্জের টিপি ব্যবহার করে ডলুছড়ি রেঞ্জের আওতাধীন এলাকা থেকে ট্রাক ভর্তি সেগুন কাঠ পাচারকালে লামা সদর রেঞ্জে আটক। সোমবার ২রা জুন রাত ৮টার দিকে কাঠভর্তি ট্রাকটি বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় অতিক্রম করার সময় সন্দেহ হলে সদর রেঞ্জ কর্মকর্তা আতা এলাহি ধাওয়া করেন। দৌড়ানি খেয়ে গাড়িটি সাবেকবিলছড়ি সড়কে অবস্থান নেয়, ততক্ষণে লামা উপজেলা প্রশাসক ইনফরমেশন পান, তিনিও ঘটনাস্থলে হাজির হন। ওই সময় স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দিলে পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশের সহাতায় জব্দ করে গাড়িটি লামা সদর রেঞ্জে নিয়ে আসা হয়েছে। গাড়ির মালিক কে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে গাড়ির চালক জানিয়েছে লামা জোত মালিক সমিতির সভাপতি কাঠের মালিক। অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, ডলুছড়ি রেঞ্জের আওতাভুক্ত এলাকা থেকে গাড়িটি খোকন নামের এক ব্যবসায়ি চট্টগ্রাম নেয়ার উদ্দেশ্য লোড করেন। জব্দকৃত গাড়ি নং নোয়াখালী ট ১১-০০২৫। লামা রেঞ্জ অফিসার জানান, তথ্যের ভিত্তিতে আমরা কাঠ ভর্তি গাড়িটি প্রশাসন ও পুলিশের সহায়তায় রাত পৌনে ১০ টায় অফিসে নিয়ে এসেছি। কাগজপত্র যাচাইয়ের পর বলতে পারবো গাড়িটির মালিক কে।