
লামার আলো ডেস্ক:-
লামা পৌর আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন ৮জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এটা লামা পৌর আওয়ামীলীগের ৫ম ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। এই উপলক্ষে দলের সিনিয়র নেতৃবৃন্দের একের পর এক প্রস্তুতি মিটিংয়ের ধুমলেগেছে। চলছে সম্মেলন সফল করার পরিকল্পনা।
৩০ জুন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ জহিরুল ইসলামের সমন্বয়ে বীর বাহাদুর কাননে তংথমাং রেষ্টুরেন্টের ৩য় তলায় প্রস্তুতি আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর মো: রফিকসহ সিনিয়র নেতৃবৃন্দ।
জানাযায়, ২০০২ সালে পৌরসভা প্রতিষ্ঠাকালে পৌর আওয়ামীলীগের প্রথম সভাপতি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শাহাজান চৌধুরী।
এরপর ২য় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হয় ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: রফিক।
৩য় কমিটির সম্মেলনে পুনরায় সভাপতি হন কাউন্সিলর মো: রফিক।
৪র্থ কমিটির সম্মেলনেও কাউন্সিলর মো: রফিক সভাপতি নির্বাচিত হন।
প্রসঙ্গত: জনাব মো: রফিক লামা পৌরসভা প্রতিষ্ঠাকাল থেকে ৪ নং ওয়ার্ডে অপরাজিত কাউন্সিলর।
একইভাবে পৌর আওয়ামীলীগের সভাপতির পদেও তিঁনি সেই ঐতিহ্য ধরে রেখেছেন। এ জন্য তিনি তার দলের নেতা কর্মিদের প্রতি কৃতজ্ঞ।
সংগঠনের এক প্রবীন নেতা জানান, ৫ম কমিটি সংগঠনের ২৪২ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে সভাতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে নির্বাচিত করবেন। সে জন্য প্রস্তুতিও চলছে। তবে ১২ তম জাতীয় নির্বাচনের আগ মুহুর্তে সম্মেলনটির গুরুত্ব ও তাৎপর্যতা রয়েছে। কারণ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বান্দরবানের অপরাজিত নৌকার মাঝি, মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা বীর বাহাদুর উশৈসিং এমপি। যার ফলে সম্মেলনটির সফলতা ও এর গুরুত্ব বিবেচনায় নিয়েছেন নেতা কর্মিরা।
আপনার মতামত লিখুন :