লামা পৌরসভা সেবা সপ্তাহ-২০২৫ এর সমাপনী


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন /
লামা পৌরসভা সেবা সপ্তাহ-২০২৫ এর সমাপনী
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-

লামা পৌরসভা তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে আয়োজিত সেবা সপ্তাহ-২০২৫ সফলভাবে শেষ হয়েছে। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বিকেল ৫টায় সেবা সপ্তাহের শেষদিন আনুষ্ঠানিক এক ব্রিফিংয়ে পৌর প্রশাসক মোঃ মঈন উদ্দিন সাংবাদিকদেরকে বলেন, ‘গত ১৬ থেকে ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিঃ পর্যন্ত অনুষ্ঠিত লামা পৌরসভা সেবা সপ্তাহের আওতায় সকল গৃহ হোল্ডিং এর মালিক ও পানি গ্রাহকসহ সকল প্রকার লাইসেন্সধারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বকেয়া কর বা লাইসেন্স নবায়ন ফি/বিল পরিশোধের উপর ৫০% জরিমানা মওকূপ করা সেবা সপ্তাহে অনন্তভূক্ত ছিল। এর আগে ১৬ সেপ্টেম্বর, পৌরসভা প্রশাসকের কর্ম সম্পাদনে সহায়ক সমন্বয় কমিটির সদস্যগণ, সাংবাদিক, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে “লামা পৌরসভা সেবা সপ্তাহ, ২০২৫” এর শুভ সূচনা করেছিলেন। লামা পৌরসভা সেবা সপ্তাহ, ২০২৫ চলাকালীন বিভিন্ন স্তরের গৃহ হোল্ডিং এর মালিক, পানি গ্রাহক, বিভিন্ন প্রকার প্রত্যয়ন ও ব্যবসায়ীরা পৌরসভা কার্যালয়ে এসে ঘোষিত সেবা নিয়েছেন। ২৩ সেপ্টেম্বর, ২০২৫ সেবা সপ্তাহ সমাপনি অধিবেশনে পৌর প্রশাসক জনাব মোঃ মঈন উদ্দিন সাংবাদিকদেরেকে জানান, সেবা সপ্তাহ উপলক্ষে গ্রাহকেরা ৫০% মওকূপের সুবিধা পেয়েছেন এবং লামা পৌরসভার হোল্ডিং কর বাবদঃ ৬,৬০,২৬৯/- টাকা, বিভিন্ন বিষয়ে প্রত্যয়ন বাবদঃ ৫,৩০০/- টাকা, ট্রেড লাইসেন্স বাবদঃ ১,২৪,৮৭৮/-টাকা এবং পানি সরবরাহ বিল বাবদঃ ১৯,৬৩১/- টাকাসহ সর্বমোট = ৮,১০,০৭৮/-টাকা রাজস্ব আদায় হয়েছে। গ্রাহকের নিকট প্রেরণ করা হয়েছিল ১০,১৯,০৮০/- টাকার বিল। অবশিষ্ট গ্রাহকেরা সেবা সপ্তাহ চলা কালীন পরিশোধ করতে সক্ষম হননি।পৌর প্রশাসক আরো বলেন, পৌরসভার রাজস্ব আদায় করা সেবা সপ্তাহের মূল উদ্দেশ্য ছিলনা। উদ্দেশ্য ছিল, পৌর নাগরিকদেরকে ফি/বিল/কর পরিশোধে উৎসাহিত করা এবং অভ্যস্থ করা। সর্বমোট আদায়ের পরিমাণ লক্ষ্য করলে বুঝা যায়-পৌর নাগরিকগণ সেবা নিয়েছেন। তাই সেবা সপ্তাহ সফল হয়েছে। পৌরসভার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি পৌর নাগরিকদেরকে যথা সময়ে পৌরকর, বিল ও বিভিন্ন ফি পরিশোধ করে পৌরসভার উন্নয়নে সহায়তা করার আহ্বান জানান। সমাপনী অনুষ্ঠানে আলোচনা করেন, লামা প্রেসক্লাব সেক্রেটারী মুহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, লামা মফস্বল সাংবাদি ইউনিয়ন সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রেসক্লাব মেম্বার সাংবাদিক মোঃ নুরুল করিম আরমান প্রমূখ।