
লামার আলো ডেস্ক:-
লামা উপজেলার সর্ব পশ্চিম উত্তরে সরই ইউনিয়নস্থ ‘ধুইল্যাপাড়া রফিক হান্নান হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান-২৫ অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা কমিটির উদ্যােগে শনিবার (২৭ ডিসেম্বর) ধুইল্যাপড়া মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও স্কুল কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়। পরিচালনা কমিটির সহসভপতি মোঃ আবছার উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন লামা প্রেসক্লাব সেক্রেটারী মুহাম্মদ কামরুজ্জামান। এই উপলক্ষে আয়োজিত মাহফিলে উদ্বোধনী আলোচনা তাফসির করেন, আধুনগর আকতারিয়া মাদরাসার সাবেক সুপার হযরত মাওলানা মুহাম্মদ আনোয়ারুল ইসলাম, খতিব হযরত মাওলানা মোজাম্মেল হক, হযরত মাওলানা খতিব আবদুল জব্বার ছাহেব।
২য় অধিবেশনে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম। শিক্ষক মোঃ নোমান এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, মোঃ শেফায়েত, প্রতিষ্ঠান প্রধান মাওলানা জসিম উদ্দিন, মোঃ ফরিদ, মোঃ নোমান-২, মোঃ রাসেল, মোঃ রশীদ। শেষে বিভিন্ন ইভেন্টে বিজয় হাফেজ ও ছাত্রদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিরা।
আপনার মতামত লিখুন :