
নিজস্ব প্রতিনিধি।।
জাতীয় শ্রমিকলীগ লামা উপজেলা ও পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলন-২০২৩ সম্পন্ন। ২৮ মে লামা টাউন হলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ক্যা শৈ হ্লা। অনুষ্ঠান উদ্বোধন করেন আলহাজ্ব মো: মুসা কোম্পানী। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় শ্রমিকলীগ বান্দরবান জেলা কমিটির সভাপতি আবদুর রহিম চৌধুরী, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ। লামা উপজেলা আওয়ামীলীগের সাধারাণ সম্পাদক মেয়র মো: জহিরুল ইসলাম, লামা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ।
লামা উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদ সদস্য বীর কন্যা ফাতেমা পারুল, লামা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক, লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন। পৌর আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর মো: রফিক, কাউন্সিলর মরিয়ম।
মো: নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছাত্রলীগ নেতা মো: শাহীন। ত্রিবার্ষিক সভায় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো, জনগনের উন্নয়ন ও নিরাপত্তার জন্য সরকারকে সহযোগিতা করতে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতিরজনক কন্যার হাতকে শক্তিশালী করতে বান্দরবানের বীরকে আবারো বিপুল ভোটে নির্বাচিত করতে মাঠে কাজ করছে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন। সম্মেল শেষে মো: নাসির উদ্দীনকে জাতীয় শ্রমিকলীগ লামা উপজেলা কমিটির সভপতি মো: শাহেদ উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। একই অনুষ্ঠানে জাতীয় শ্রমিকলীগ পৌর শাখার সভাপতি উসাথোয়াই মার্মা ও নুরুল আফসার মো: শামীমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :