
লামা (বান্দরবান) সংবাদদাতা:
লামা (এনজেড) একতা মহিলা সমিতির আয়োজনে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। ৯ রমাদান মঙ্গলবার (১১) মার্চ চেয়ারম্যানপাড়াস্থ এনজেড কার্যালয়ের পাশে পাহাড় চুড়ায় একতা ইকো রিসোর্ট প্রাঙ্গনে এর আয়োজন করা হয়। ইফতার পার্টিতে লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, লামা থানার ওসি তোফাজ্জল হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। সেখানে রিসোর্ট আঙ্গিণায় বসে উপভোগ করা গেছে, শেষ বিকেলে পশ্চিম দিগন্তে দু:খ্যিয়া ভ্যালীর সবুজ গাছগাছালীর ফাঁকে লাল সূর্যের উঁকি। এ যেন প্রকৃতির রোমান্টিক হাসি। চারদিকে ঢেউ খেলানো পাহাড়ের দৃশ্য, গোধূলির রক্তিম আভা নিমিষেই হারিয়ে গিয়ে ধ্বনিত হতে থাকে মহান আল্লাহর নাম। সাথে সাথে একেক করে নানা আইটেমে সাজানো খাবার দিয়ে ইফতার শুরু হয়। ইফতার শেষে রিসোর্ট কটেজে নামাজ আদায় করে আমন্ত্রিত অতিথিরা বিদায় নেন। সেখানে সূর্যাস্ত, চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য, পাখিদের নীড়ে ফেরার দৃশ্য মুগ্ধতায় ভরে উঠে মন।
আপনার মতামত লিখুন :