লামা আলীকদমে ৫ শতাধিক পরিবারকে জেলা পরিষদের সহায়তা


admin প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন /
লামা আলীকদমে ৫ শতাধিক পরিবারকে জেলা পরিষদের সহায়তা
প্রিন্ট করুন

লামার আলো ডেস্ক:-

লামা-আলীকদমে ৫ শতাধিক পরিবারকে বৃক্ষ চারা, গরু, ছাগল, শুকর, সেলাই মেশিন ও নগদ অনুদান প্রদান করেছেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান। শুক্রবার (২৫) জুলাই) বিকেল থেকে সন্ধা পর্যন্ত বিতরণ কার্যক্রম। বিকেল ৪টায় লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থান জামা লুসাই আনুষ্ঠানিক বিতরণ শুরু করেন। ৫টায় লামা উপজেলা পরিষদ কনফারেন্স হলে নারীদের মাঝে মাৃতৃত্বকালীন সহায়তা হিসেবে নগদ অনুদান ও সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিঁনি বলেন, জনগোষ্ঠীর উন্নয়নে পার্বত্য বান্দরবান জেলা পরিষদ প্রান্তিক মানুষদের প্রাধান্য দিয়ে থাকে। বর্তমান অন্তর্বর্তীকালীন পরিষদ পাহাড়ের সকল জনগোষ্ঠীর চাহিদার কথা বিবেচনা রেখে কাজ করে যাচ্ছে। সাধারণ কৃষক গবাদি পশু, পাহাড়িরা শুকুর পালন ও বাসিন্দারা মিশ্র ফল চাষ করার মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন করবেন। এই সময় তিনি মিরিঞ্জা পর্যটন এলাকায় ২ কি.মি. সড়ক নির্মাণ, পর্যটন কমপ্লেক্সে ২টি রুমের জন্য আসবাবপত্র ও ৪টি ইকো জুমঘর নির্মাণ, উপজেলা কমপ্লেক্সের বাউন্ডারি, শফিক উদ্দিন স্কুলের ভবন সংস্কার এবং লামা আদর্শ বালিকা বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন। এদিন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ফল বৃক্ষ চারা রোপন করেন পরিষদ চেয়ারম্যান। লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদেম মাঝে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা, পরিষদ সদস্য এডভোকেট মোঃ আবুল কালাম, মোঃ সাইফুল ইসলাম রিমন, নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) লেলিন চাকমা, বিএনপি নেতা আমির হোসেন, আবদুর রব জাকির হোসেন মজুমদার প্রমুখ। এর আগে সকাল ১১টায় আলীকদম উপজেলায়ে প্রায় সাড়ে তিন শ্ পরিবারের মাঝে এসব সহায়তা সামগ্রী বৃক্ষচারা নগদ অনুদান বিতরণ করেন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থান জামা লুসাই।