
লামার আলো ডেস্ক:-
পার্বত্য লামা-আলীকদমে ম্রো উপজাতি শিশুদেরকে জোর করে ধর্মান্তর করাসহ ডাক্তার ইউসুপের বিরুদ্ধে নেত্র নিউজে মিথ্যাচার করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
সোমবার (৪ঠা মে) দুপুর ২টায় বান্দরবান লামা উপজেলার জনসাধারণের ব্যানারে উজেলা পরিষদ সম্মুখে প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে ‘নেত্র নিউজে প্রচারিত সংবাদের নিঁন্ধা প্রতিবাদ জানিয়েছেন নওমুসলিমরা। বক্তরা বলেন, ‘স্বাধীনভাবে ধর্ম পালন করার অধিকার সবার আছে। জোর করে কাউকে মুসলিম বানানো হচ্ছে না। ডাক্তার ইউসুপ কাউকে জোর করে কিংবা লোভ দেখিয়ে ইসলাম ধর্ম গ্রহনে বাধ্য করছেন না। মহান আল্লাহ ও তাঁর রাসুল (সাঃ) এঁর নৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে। পাহাড়ে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার একটি দীর্ঘমেয়াদী সামাজিক ও ধর্মীয় প্রক্রিয়া দীর্ঘকাল থেকে চলমান রয়েছে। স্থানীয় পর্যায়ে খ্রিস্টান কতক এনজিও এবং মিশনারিদের কাজের মাধ্যমে এর কার্যক্রম চলে আসছে।’ বক্তারা আরো বলেন, বান্দরবান জেলায় খৃষ্টান ধর্মাবলম্বীর সংখ্য- কমবেশি ১ লাখ ৩ হাজার, মুসলমান দেড় লাখ, বৌদ্ধ ধর্মাবলম্বী- ৩৩ হাজার, হিন্দু ১২ হাজার। পার্বত্য চট্টগ্রামে ২য় বৃহৎ জনগোষ্ঠী হওয়ার কথা বৌদ্ধদের, কিন্তু বাস্তবে তার উল্টোটা। তা হলে কি পার্বত্য চট্টগ্রামকে নিয়ে খৃষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্রের অভিযোগ সত্য(!)। পাহাড়ে লাখো উপজাতি (বুড্ডিস্ট) খৃষ্টান হওয়ার ব্যাপারে কারো কোনো আপত্তি নেই। গুটিকয়েক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করার বিষয় নিয়ে কিছু নেতা ও বুদ্ধিজীবী হাউমাউ শুরু করেছেন। খৃষ্টান থেকে ইসলাম ধর্মে আসা ইব্রাহীম ত্রীপুরা বলেন, ‘মুসলমানরা যখন ‘আল্লাহু আকবর’ ধ্বনি তুলে শয়তানের গাজ্বালা হয়। সেই জ্বালা সহ্য করতে না পেরে আবারো শয়তানি অপশক্তিগুলো ষড়যন্ত্রের নকশা আঁকছেন। তারা নেত্র নিউজে ডাক্তার ইউসুপকে নিয়ে চরম মিথ্যাচার করেছেন।
নওমুসলিম বক্তারা দৃড়তার সাথে দাবি করেন, ‘ইসলাম ধর্ম কোনো জাতির বা দেশের একক ধর্ম নয়; ইসলাম সমগ্র মানব জাতির জন্য দুনিয়া ও আখিরাতে শান্তির ধর্ম। সুতরাং আমাদের শান্তির পথে আমরাই স্বেচ্ছায় এসেছি, কেউ জোর করেন নাই।’ নেত্র নিউজে মিথ্যা প্রচারণা করা হয়েছে মর্মে দাবি করে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানবন্ধনে বক্তব্য দেন লামাস্থ মাওলানা মুহি উদ্দিন খাঁন (র:) নওমুসলিম আবাসিক কমপ্লেক্সে এর সাধারণ সম্পাদক সিনিয়র রিপোর্টার মুহাম্মদ কামরুজ্জামান, নওমুসলিম মোঃ হেলাল ত্রিপুরা, আবদুল্লাহ প্রমুখ। এর আগে বেলা ১১ টায় আলীকদমেও প্রতিবাদ মানববন্ধন করেছেন, নওমুসলিম ও স্থানীয় জনসাধারণ।
আপনার মতামত লিখুন :