লামায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন /
লামায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা
প্রিন্ট করুন

লাামার আলো ডেস্ক:-
লামা উপজেলায় ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। ১৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় উপজেলা হলরুমে আয়োজিত প্রস্তুতি সভা সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শান্তুনু কুমার দাশ। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, সহকারী কমিশনার (ভূমি) এসএম রাহাতুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ। দিবসের যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে, জেলার কর্মসূচি অনুস্মরণ করার সিদ্ধান্ত গৃহীত হয় সভায়।